আজাদের হাত ধরেই ঘুরে দাঁড়াচ্ছে আড়াইহাজার বিএনপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ পিএম
# নেতাকর্মীদের পাশে ছায়ার মতো পাশে আছেন তিনি
# আজাদের উপরেই আস্থা রাখতে চান নেতাকর্মীরা
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আগামী দিনের কাণ্ডারি হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। আড়াইহাজার বিএনপির শক্ত হাতে হাল ধরেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আর আজাদের হাত ধরেই আড়াইহাজার বিএনপি নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে।
আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এতোদিন কিছুটা বিভক্ত থাকলেও এখন মিলিত হচ্ছেন মূলধারা আজাদের বলয়ে। ১/১১ বিএনপির দু:সময়ে থেকে এখন পর্যন্ত আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের পাশে ছাঁয়ার মতো পাশে আছেন আজাদ। দীর্ঘ এক যুগ পর আজাদের হাত ধরেই আড়াইহাজার উপজেলা ও পৌর এবং গোপালদী পৌর বিএনপির তিনটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের সকল কমিটি নতুন করে গঠনের মধ্যদিয়ে দলীয় পরিচয় নেতাকর্মীরা। অবশেষে দলীয় পদ- পদবী পেয়ে নতুন করে উজ্জীবিত হচ্ছেন আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। আর আজাদের হাত ধরেই ঘুরে দাঁড়াচ্ছে আড়াইহাজার বিএনপি। আড়াইহাজারকে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আড়াইহাজার বিএনপির ভবিষৎ রাজনীতি আজাদের উপরেই আস্থা রাখতে চান নেতাকর্মীরা এমনটাই জানাগেছে।
আড়াইহাজার বিএনপির সূত্রে জানাগেছে, ২০০৬ সালে বিএনপির ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ওয়ান-ইলেভেনের সময়ে তাৎকালীন এমপি আতাউর রহমান আঙ্গুর আড়াইহাজার বিএনপির নেতাকর্মী ও দলের সঙ্গে বেইমানি করেন। নিজেকে বাঁচাতে নেতাকর্মীদের ছেড়ে ১/১১ সময় দলের বিরোধীতা করে সংস্কারবাদীদের সাথে যোগ দেন। আর তার ভাই আড়াইহাজার বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরুও সেই সময়ে তার পথেই হাটেন তিনিও যোগ দিয়েছিলেন কোড়শীর দলে। এরপর অভিভাবকহীন হয়ে পড়েন আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা। হামলা- মামলা নির্যাতনে জর্জরিত অসহায় আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের পাশে ছাঁয়ার মতো এসে পাশে দাঁড়ায় তরুণ রাজনীতিবিত বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ। আজাদকে আড়াইহাজার বিএনপির রাজনীতিতে পেয়ে পুনর্জীবিত হয়ে ওঠেন নেতাকর্মীরা।
নিজ পরিবারের মত করে দলীয় নেতাকর্মীদের আপন করে তিনি। এরপর থেকে ২০১৪ সালের নির্বাচন পরবর্তী আন্দোলন সংগ্রাম, দলীয় বিভিন্ন কর্মসূচীতে সব সময় রাজপথে নেতাকর্মীদের নিয়ে সক্রিয় থেকে পুরো জেলাজুড়ে আলোচিত হন তরুণ নেতা। নেতাকর্মীদের সকল মামলা, হামলা, সকল বিপদে-আপদে পাশে আছেন তিনি।
শুধু তাই নয় মামলা, হামলা ও রাজনৈতিক মামলায় কারাভোগ করা নেতাকর্মীদের বিনা পয়সার আইনী সহয়তাও দিয়েছেন আজাদ এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। তার এ দায়িত্ব কর্তব্যবোধের কারণে নেতাকর্মীদের ভালোবাসা তার প্রতি বেড়েছে দিগুন। ফলে তার মাধ্যমেই তৃণমূল নেতাকর্মীরা আড়াইহাজার বিএনপির পরিবর্তন চান। আড়াইহাজার বিএনপির আগামী দিনের কান্ডারি হিসেবে নেতাকর্মীরা এখন আজাদের উপরই ভরসা রাখতে চান। স্বপ্ন দেখছেন আজাদের নেতৃত্বেই আড়াইহাজার বিএনপির ভবিষৎ রাজনীতি।
সূত্রে আরও জানাগেছে, তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আজাদের আস্থা রয়েছে। দলের দুঃসময়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে তিনি দাঁড়িয়েছেন। বিএনপির কেন্দ্র ঘোষিত বিএনপির চেয়ারপাসনের কারাবন্দী, মুক্তি ও সুচিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারী প্রেরনা জারির প্রতিবাদে প্রতিটি কর্মসূচি আড়াইহাজার ও শহর এলাকায়ও নেতাকর্মীদের নিয়ে পালন করছেন। এমনকি ঢাকার প্রতিটি কর্মসূচিতেও তিনি নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন। এসক কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় তাকে সরকারি দলের রোষানলে পড়ে অনেক মামলার আসামী হয়েছেন। দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা থাকায় তাকে কারাবরণও করতে হয়েছে।
অন্যদিকে তৃণমূল নেতাকর্মীদের দাবি, আড়াইহাজার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে এক মূর্তমান আতঙ্কের নাম বদরুজ্জামান খসরু পুত্র বির্তকিত সুমন। আড়াইহাজার বিএনপির রাজনীতিতে কুলষিত করতে সরকার দলীয় এমপির আতাঁত করে রাজনীতি করছেন। দীর্ঘ এক যুগ পর আড়াইহাজার বিএনপি উপজেলা ও পৌর ও গোপালদী পৌরসভার তিনটি নতুন কমিটি হলেও তার বলয়ের আওয়ামীলীগ ঘেঁষা লোকজন না আসায় কমিটির বিরুদ্ধে বিভিন্ন কটূক্তিমূলক কথাবর্তা ও অপপ্রচার চালাচ্ছে।
গত কয়েক বছর ধরে কিছু অনুগত নামধারী বিএনপি নেতাকর্মী নিয়ে একটি বলয় সৃষ্টির চেষ্টা করছিলেন সুমন। কিন্তু তার উদ্দেশ্য বুঝতে পেরে বিএনপির অন্ত:প্রাণ নেতাকর্মীরা ধীরে ধীরে সরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আড়াইহাজার বিএনপির উল্লেখ্যযোগ্য নেতাকর্মী সুমনরে বলয় ছেড়ে যোগ দিয়েছেন আড়াইহাজার বিএনপির মূলধারা আজাদের বলয়ে। বাকীরাও সুমনের বলয় ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছেন।
নেতাকর্মীদের দাবি সুমন তার বাবা ও চাচার পথে হাঁটছেন। সুমনের ব্যাপারেও রয়েছে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ। নেতাকর্মীদের মতে, আড়াইহাজার রাজনীতিতে তেমন একটা পরিচিতি নাই সুমনের। শুধুমাত্র পিতা বদরুজ্জামান খসরুর পরিচয়েই তিনি পরিচিতি পেয়েছেন। অতীতের আন্দোলন সংগ্রামে দলের জন্য তেমন একটা ভূমিকা রাখতে দেখা যায়নি তাকে। উড়ে এসে জুড়ে বসা সুমনকেও প্রত্যাখান করছেন নেতাকর্মীরা।
এদিকে, আড়াইহাজার বিএনপি ধ্বংশের আরেক নাম বিএনপির একাধিক বারের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। ১/১১ সময় দলের বিরোধীতা করে হয়েছিলেন সংস্কারবাদী। সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুরের বিরুদ্ধে রয়েছে সংস্কারপন্থ’ীর তকমা। দীর্ঘ ১২ বছরে সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিতি পাওয়া এই নেতা দলের জন্য কোনো ত্যাগ স্বীকার করেননি। আঙ্গুরকে তার বড় ভাই বদরুজ্জামান খসরু বিএনপিতে নিয়ে আসেন।
তবে ওয়ান-ইলেভেনের পর আঙ্গুর দলের সঙ্গে বেইমানি করেন। শুধু তাই নয়, নবম জাতীয় সংসদ নির্বাচনে তার বড় ভাইকে বিএনপি মনোনয়ন দেওয়ায় তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। এতদিন তিনি বিএনপির কোনো কার্যক্রমে জড়িত ছিলেন না। ফলে তার অনুগামী নেতাকর্মীদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। পরবর্তীতে মুলধারায় ফিরলেও সেই তমকা আজও মুছতে পারেননি আঙ্গুর। যে কারনে নেতাকর্মীরা তাকে মেনে নিতে পারেনি। বর্তমানে কর্মী শূন্য হয়ে পড়েছেন বিধায় সরব রাজনীতিতে দেখা যায় না তাকে। যার ফলে তার প্রতি নেতাকর্মীদের আস্থা নেই।
এবিষয়ে আড়াইহাজার বিএনপির সদস্য সচিব জুয়েল আহম্মেদ বলেন, আড়াইহাজার বিএনপর দুঃসময়ে কান্ডারি হলেন বিএনপির সহ- আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ১/১১ সময়ে আঙুর ও খসরু আড়াইহাজার থেকে পালিয়ে যায়। ঠিক তখনই তার আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ায় নজরুল ইসলাম আজাদ। তিনি দীর্ঘ এক যুগ ধরে আড়াইহাজার বিএনপিকে টিকিয়ে রেখেছেন। নেতাকর্মীদের হামলা মামলায় পাশে ছায়ার মতো পাশে আছেন। নিজেও প্রায় ২৫টির মতো মামলায় আসামী হয়েছেন এবং বেশ কয়েকটি মামলায় কারাভোগও করেছেন।
তিনি আর বলেন, আজাদ সাহেবের কারণেই আমরা বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ এক যুগ পর আড়াইহাজার বিএনপির উপজেলা ও দুটি পৌরসভা কমিটি নতুন কমিটি হয়েছে। বিএনপির রাজপথের ত্যাগী ও জেল- জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মীরা দলীয় পরিচয় পেয়েছেন। দলীয় পরিচয় পেয়ে নেতাকর্মীরা নতুন করে জেগে উঠেছে। কিন্তু সুমন আড়াইহাজারে স্থানীয় এমপির সাথে আঁতাত করে বিএনপির রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টায় লিপ্ত। আর এখন নবগঠিত কমিটির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু যত অপচেষ্টাই করুক না কোনো আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।


