Logo
Logo
×

রাজনীতি

মান্নানেই উজ্জীবিত সোনারগাঁ বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৮ এএম

মান্নানেই উজ্জীবিত সোনারগাঁ বিএনপি
Swapno

# কোনো গ্রুপিং বা বিভেদ নেই: মান্নান

দীর্ঘ প্রায় এক যুগ অপেক্ষার পর সোনারগাঁও বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হলেন সাবেক কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও বিএনপি'র একজন কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত আজারুল ইসলাম মান্নান। দীর্ঘ যুগ ধরেই সোনারগাঁও বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিটি কর্মসূচি রাজপথে আন্দোলন- সংগ্রামের মধ্যদিয়ে সফলভাবে পালন করেছেন আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও বিএনপিতে আজহারুল ইসলাম মান্নান আহ্বায়ক মনোনীত হওয়ায় উজ্জীবিত সোনারগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


জানা গেছে, নারায়ণগঞ্জ বিএনপি'র একজন ত্যাগী ও সফল নেতা সোনারগাঁও বিএনপি'র আহবায়ক আজহারুল ইসলাম মান্নান। দীর্ঘ প্রায় যুগ ধরে সোনারগাঁও বিএনপি'র অঙ্গ সংগঠনগুলোকে একত্র করে এক ছাতার নিচে ধরে রেখেছেন তিনি। বিগত সময় বিএনপির আন্দোলন সংগ্রাম ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। নেতাকর্মীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের বাড়ীতো খোঁজখবর নিয়েছেন। বিএনপি'র কোন দলীয় কর্মসূচী আসলে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে পড়েন এবং আন্দোলন-সংগ্রাম সফল করেন আজান ইসলাম মান্নান। বিগত সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী সোনারগাঁও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি সফলভাবে পালন করেছিলেন। আরে সকল কর্মসূচি পালন করতে গিয়ে বিগত সময়ে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন আজাদ ইসলাম মান্নান। বেশ একাধিকবার মামলার আসামি হয়ে জেলও খেটেছেন।


আরও জানাগেছে, গত জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  আজহারুল ইসলাম মান্নান। এর আগে সোনারগাঁও উপজেলা পরিষদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন। কিš‘ চেয়ারম্যান হয়েও তিনি পরিষদে কাজ করতে পারেনি। মান্নান বিএনপির চেয়ারম্যান হওয়ার কারণে তাকে মেনে নিতে পারেনি ¯’ানীয় সংসদ। তাইতো আজহারুল ইসলাম মান্নানকে একাধিক চেয়ারম্যান পদ  অপসারণ করা হয়েছিল।


এ প্রসঙ্গে সোনারগাওঁ উপজেলা নবগঠিত বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান যুগের চিন্তাকে বলেন, দীর্ঘ প্রায় এক যুগ পরে সোনারগাঁও উপজেলা বিএনপির নতুন কমিটি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নবজাগরণ সৃষ্টি হয়েছে। নতুন এই কমিটি পদ- পদবী পেয়ে উৎসাহিত থানা বিএনপির নেতাকর্মীরা। আগামীতে বিএনপির চেয়ারপারসনের মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখবে সোনারগাঁও বিএনপি। আমরা যারা এই কমিটি আছি সবাই ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো গ্রুপিং বা বিভেদ নেই। কমিটি ৩১সদস্য বিশিষ্ট হওয়াতে অনেক যোগ্য ও ত্যাগী নেতারা বাদ পড়েছে তবে এদের সবাইকে পূর্ণাঙ্গ কমিটিতে যথাযর্থ মর্যাদা দেওয়া হবে। আর আমি দলের জন্য কাজ করি। দলের প্রত্যকটি নেতাকর্মীই আমার আপনজন। দলকে বিক্রি করে খাই না, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলকে ভালোবেশে দলের জন্য রাজনীতি করি। আমি রাজপথের লোক।

 

দলের প্রতিটি আন্দোলন- সংগ্রাম রাজপথেই নেতাকর্মী নিয়ে পালন করেছি। এসি রুমে বসে বসে না। দল করতে গিয়ে হামলা, মামলা ও  অনেক নির্যাতনও সহ্য করেছি। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগও করেছি। বিগত সময় বিএনপির আন্দোলন সংগ্রাম ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে মামলা-হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি বেধে দেওয়া ৪৫ দিনের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হবে। কমিটিতে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে সেইসব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।

 

ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে উপজেলা বিএনপিডর ১০ যুগ্ম আহবায়ককে নিয়ে সদস্য সচিব ও আমি সকলের ঐক্যমতের ভিত্তিতে প্রত্যকটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে। প্রত্যকটি ইউনিয়নে প্রথমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হবে। কোনো স্বজন প্রীতি না এবং পকেট কমিটি না। আর কোনো গ্রুপিং হবে না সকলেই থাকবে এই কমিটিতে। দলের স্বার্থে আমরা সবাই এক।  আর ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে তৃনমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ ইউনিয়ন গঠন হবে। আর সকল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সম্মেলনের মধ্যদিয়েই ইউনিয়নের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


প্রঙ্গগত, গত ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সমন্বয়ে দীর্ঘ প্রতিক্ষার পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এসময়ে সোনারগাঁও উপজেলা বিএনপি আজহারুল ইসলাম মান্নানকে আহবায়ক ও মোশারফ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন