একদিকে মামলা জটিলতা অন্যদিকে নতুন কমিটি গঠন না হওয়ায় থমকে আছে মহানগর বিএনপির রাজনীতি। পাশাপাশি মহানগর বিএনপির নেতারাও কয়েকটি ভাবে বিভক্ত হয়ে পড়েছে। অনেকের বিরুদ্ধে আতাঁত করে রাজনীতি করছে এমন অভিযোগ রয়েছে এমন মহানগর বিএনপির কমিটিতে। সভাপতি আবুল কালাম আর সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টুতেই একমাত্র ভরসা দেখছে মহানগর বিএনপির তৃণমূল।
কেননা সাধারণ সম্পাদক এটিএম কামালকে দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে দল থেকে করা হয়েছে বহিষ্কার করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ বিএনপির এক সময়ের রাজপথ কাঁপানো দাপুটে নেতা ছিলেন এটিএম কামাল। বহিস্কার এটিএম কামাল আবারও ফিরে গেলেন আমেরিকায়। শারীরিকভাবে অসুস্থ থাকলেও সাবেক সাংসদ আবুল কালামের কারণেই টিকে আছে মহানগর বিএনপি। তবে শেষ পর্যন্ত কে ধরবে মহানগর বিএনপির হাল এই নিয়ে চলছে মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে আলোচনা।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বয়স প্রায় ৪ বছর। মেয়াদোত্তীর্ণ হয়েছে গেছে মহানগর বিএনপির বর্তমান কমিটি। কোনো দিন বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠরের প্রক্রিয়া চলছে। কিন্তু ২০১৯ সালে সীমানা জটিলতা নিয়ে আদালতে দায়ের করা মামলায় ঝুলে আছে মহানগর বিএনপি। আর মামলা নিষ্পত্তি করতে নিয়ে নেই কারো মাথাব্যথা। তবে সেই সীমানা জটিলতা সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নিয়ে আদালতে মামলা সেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আর মামলার অজুহাত দেখিয়ে বসে আছেন মহানগর বিএনপি। কারন মহানগর বিএনপির কিছু সংখ্যক নেতারাও চাইছেন না যে মহানগর বিএনপির নতুন কমিটি হোক। কারণ নিজেদের আখের গোছাতে তারা চাইছেন না নতুন কমিটি আসুক। তাই তো মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কমালকে দল থেকে বহিস্কার করা হলেও কেউ দলের এই ত্যাগী নেতার জন্য কোনো প্রতিবাদও করেনি। অনেকটা চুপ থেকেই নিরবেই দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে আবারও পাড়ি জমালেন সুদূর প্রবাস আমেরিকা। আর সহসভাপতি সাখাওয়াত হোসেন খান তো কমিটি গঠন থেকেই বিদ্রোহী।
সূত্র আরও বলছে, একদিকে মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ অন্য দিকে কমিটির সেক্রেটারি হলেন বহিষ্কার চলে গেলেন আমেরিকায়। আর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি এড. আবুল কালাম। নিজের বাড়িতেই তিনি মহানুভবতার সাথে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতে দিয়েছেন। এটিই একমাত্র স্থান যেখানে বিএনপি নেতারা বসতে পারেন। এড.সাখাওয়াত হোসেন খানের অফিসে যাননা অধিকাংশ মহানগর নেতারা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছিল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টুকে। তিনি এর আগেও এটিএম কামাল বিদেশে অবস্থানকালে ভারপ্রাপ্ত সেক্রেটারির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রনেতা থেকেই তার নেতৃত্বে দক্ষতা আছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি আবুল কালামকে সভাপতি ও এ টি এম কামালকে সেক্রেটারি করে ২৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আংশিক কমিটি গঠন করা হয় । এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগরীর ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক (সাবেক পৌর এলাকা) বিএনপি নেতা নূরে আলম শিকদার বাদী হয়ে আদালতে মামলাটি করেন। মামলাটি এখনও আদালতে চলমান রয়েছে বলে জানা গেছে।


