ধাক্কাতো দূরের কথা, একটি ফুলের পাপড়িও পড়তে দিবনা :শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩০ পিএম
নারায়ণয়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান রাজনীতি প্রসঙ্গে বলেন, আগমাী ২ বছর আমি রাজনীতিটা সম্পূর্ণ অন্য ভাবে করবো। এর আগেও করেছি, তবে এবার পরিকল্পনা অনুযায়ী রাজনীতি করতে চাই। আপনারা যারা আমার সাথে আসতে চান তারা আসতে পারেন, না আসলেও সমস্যা নাই। আর যদি বিরুদ্ধে থাকেন তাহলে বিরুদ্ধেই থাকেন।আমার কোন আপত্তি নাই। বিএনপি সেন্টু আমাদের দলে আসতে চাইছে আরো আগে তখন তাকে আসতে আমি না বলেছি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাত ও পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
সদর উপজেলার নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সাংসদ শামীম ওসমান বলেন, আমাদের এখন থেকেই পরবর্র্তি জেনারেশনের জন্য আমাদের কাজ করতে হবে। প্রত্যেক এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ জনপ্রতিনিধি ও সকল দলের ভালো মানুষদের নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা করতে হবে। তাদের সাথে অন্যান্য ভালো যুবক যুবতীদেরও সাথে নিতে পারেন। পঞ্চায়েত ব্যবস্থাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে থানার ওসি সহ পুলিশকে বেকার থাকতে হয়। তারা যেন কোন অপরাধে অভিযোগ না পায়। যাতে করে এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে এলাকার সব কিছু নিয়ে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে শালিশি কাজে মেম্বাররা না থাকাই ভালো। এতে করে তাদের জনপ্রিয়তা ঠিক থাকবে না।
এমপি শামীম ওসমান বলেন, আপনারা যখনি ভালো কাজ শুরু করবেন তখনি দেখবেন বাধা আসতে শুরু হবে । আবার দেখবেন নারায়ণগঞ্জের দু একটি পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা মন্তব্য লেখা হবে। ভালো কাজে বাধা আসবেই। মনে রাখবেন আমি শামীম ওসমান আপনাদের সাথে আছি। জনপ্রতিনিধিদের উপর ধাক্কাতো দূরের কথা একটি ফুলের পাপড়ি পড়তে দিবনা। যদি পড়ে আগে আমার গায়ের উপর পড়ে, তার পর আপনাদের উপর পড়বে। আমি আপনাদের কাছে একটি ভিক্ষা চাই। আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। কবরের মাটিতে শ্মশানের ঘটনার বিষয়ে তিনি বলেন, কিছু দিন আগে আমার বাবা মা ভাইয়ের কবর নিয়ে একটি ঘটনা ঘটেছিল। সেই কষ্টের কারণে আমি কয়েক দিন অসুস্থ্য ছিলাম। তখন আমি বলে ছিলাম গোপনে হলেও অন্তত তিনি একজনকে স্বাক্ষী রেখে আল্লাহর কাছে ক্ষমা চাক। কিন্তু তিনি তা করে নাই। তার এই কাজটি আমি এখনো মানতে পারি নাই। আর এ কারনেই আমি মানসিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ি। মাঝে মাঝে নিজের উপর জিদ উঠে যায় তার পরেও নিজেকে কন্ট্রোল করি।
মেম্বারদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, প্রত্যেক মেম্বার আমাকে যার যার এলাকার সমস্যা গুলোর তালিকা করে দেন, আমি চেষ্টা করবো অগ্রাধিকার ভিত্তিতে সেই সকল কাজ গুলো করে দিতে। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, অনেকেই মানুষের ভোটে নির্বাচিত হয়, কিন্তু পরবর্তীতে মানুষের ভোটে সম্মানিত হয়ে মানুষকে না চেনা। মানুষের সম্পদে, মানুষের সম্মানে, মানুষের ইজ্জতে হাত দেওয়াটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ বলে আমি মনে করি। সেই কাজ গুলোই করে। এই কাজটা আমার মনে হয়, সঠিক কাজ না। কিন্তু এটাই আমাদের দেশে হয়। নির্বাচনের আগে গরিব মানুষের পায়ে ধরে, বাবা ডেকে, মা ডেকে, দুলাভাই ডেকে, যত রকম নাটক আছে, করে ভোট নেয়। নির্বাচনের পরে আর মানুষ গুলোকে কেউ চিনতে চায় না। খেচমেচ, খেচমেচ করে। আপনি সবার কাজ করতে পারবেন না। আমাদের মতো দেশে সবার আশা পুরণ করা সম্ভব না। তবে, এটা সম্ভব, মানুষ যখন আপনাদের কাছে সমস্যা নিয়ে আসবে, তখন তাঁর পিঠে হাত দিয়ে বলা, ঠিক আছে ভাই। আমি আপনার সাথে আছি। এইযে পাশে আছি, মানুষ এ টুকুই চায়। আপনারাও মানুষের পাশে থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার মূল চাওয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমসহ ওয়ার্ড মেম্বর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


