Logo
Logo
×

রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আটকে আছে ইউনিয়ন কমিটি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬ এএম

পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় আটকে আছে ইউনিয়ন কমিটি
Swapno

# ১৮ বছর যাবৎ ইউনিয়ন গুলোতে কমিটি হয় না
# এক যুগের বেশি কমিটি গঠনে ব্যর্থ নেতৃবৃন্দ


প্রায় এক যুগের বেশি ক্ষমতায় আছেন আওয়ামীলীগ দল। কিন্তু এই দল দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও তৃনমূল পর্যায় সকার দলীয় কমিটি না থাকায় কর্মীরা হযবরল অবস্থায় আছেন বলে অভিযোগ রয়েছে। সেই সাথে ক্ষমতাসীন দল শক্তিশালি হওয়ার চেয়ে আরও দুর্বল হয়ে যাচ্ছে। যা সরকারের জন্য দুঃখ জনক। সর্বশেষ কবে নাগাত বন্দর উপজেলার ইউনিয়ন গুলোর কমিটি হয়েছে তা অনেক নেতারাই ভুলে গেছেন। একই সাথে বন্দরের ৫ টি ইউপি আওয়ামীলীগের কমিটি সভাপতি সেক্রেটারি দুনিয়া ত্যাগ করেছেন। তাদের অবর্তমানে অনেক জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে নেই বলে অভিযোগ রয়েছে। তবে বন্দরের ইউনিয়ন কমিটি বা সম্মেলন না হওয়ার জন্য উপজেলার নেতৃবৃন্দের সদিচ্ছার অভাব রয়েছে বলে জানান তৃনমূল নেতৃবৃন্দ। আর এতে করে দল যেমন শক্তিশালি হচ্ছে না তেমনি নতুন নেতৃত্ব তৈরী হচ্ছে না।


খোঁজ নিয়ে জানাযায়, বন্দর উপজেলায় ৫ টি ইউনিয়নের আওয়ামীলীগের কমিটি অনেক আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। বন্দরে কলাগাছিয়া, বন্দর, ধামঘর, মুছাপুর, মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি হয় না ১৮ বছরের বেশি হয়েছে। প্রবীন এক নেতা জানান, সর্বশেষ ২০০৩ সনে ইউনিয়ন গুলোর কমিটি হয়। আর পরে আর হয় নাই। আর কবে নাগাত হবে তাও জানি না।  দীর্ঘ ২ যুগ পর ২০১৯ সনে নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হন এম এ রশিদ এবং সেক্রেটারি হন কাজিম উদ্দিন প্রধান। কিন্তু ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা থাকলেও ২ বছরের বেশি সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হন দায়িত্বরত নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ না হওয়ার পিছনে বর্তমান সভাপতি এবং সেক্রেটারির গাফলতি আছে বলে মনে করেন বন্দরের তৃণমূল আওয়ামীলীগ। আর কবে নাগাদ এই কমিটি পূর্ণাঙ্গ হবে তাও জানেন না নেতা কর্মীরা। এই কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় ইউনিয়ন কমিটি গুলো হচ্ছে না।  


অভিযোগ রয়েছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের কমিটি দীর্ঘদিন যাবৎ মেয়াদ শেষ হয়ে আছে। অনেক এলাকার ইউনিয়নের কমিটির সভাপতি সেক্রেটারি নেই বললেও চলে। কেননা কয়েকটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  সেক্রেটারি ইতিমধ্যে মারা গেছেন। আর এতে করে ওই সকল ইউনিয়ন গুলোতে দলীয় কার্যক্রম হ-য-ব-র-ল অবস্থায় চলছে। তাই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অথবা দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ের কমিটির মাধ্যমে দলকে সক্রিয় করতে হবে। সেই সাথে ইউনিয়ন পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরী করতে হবে।  


এবিষয়ে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেন, করোনার কারণে দীর্ঘদিন সারাদেশে সকল কিছুর কার্যক্রম স্থগিত হয়ে ছিল। আর এজন্য আমাদের কমিটি আটকে ছিল। সেই সাথে কয়েকদিন আগে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে। আশা করি সপ্তাহ খানেক সময়ের মাঝে এই কমিটি পূর্ণাঙ্গ হয়ে যাবে। সেই সাথে ইউনিয়ন গুলোতে কমিটি করে দলকে শক্তিশালি করা হবে। বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদের সাথে একাধিকবার যোগযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেন নাই।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন