খালেদা জিয়া ও সজলের মুক্তির দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ পিএম
কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ, সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল রোড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ’র সার্বিক সহযোগীতায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরুসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংগঠনিক সভা শেষে বের হলে পুলিশ তাকে অবৈধভাবে গ্রেফতার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবী জানাই। এসময় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।


