Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা থানা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৩ পিএম

ফতুল্লা থানা বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি
Swapno

ফতুল্লা থানা বিএনপির সিনিয়র ও সাবেক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা ফতুল্লা থানা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন। তারা এই কমিটিকে বিএনপি থেকে পদত্যাগ করা নেতা শাহআলমের পকেট কমিটি হিসাবে আখ্যায়িত করেছেন। আর টাকার বিনিময়ে এই কমিটি দেয়ার জন্য জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে দায়ী করেছেন।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আমরা ফতুল্লা থানা বিএনপি এবং এই থানার বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আমাদের দলের কিছু গুরুতর সাংগঠনিক অভিযোগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা জাতির বিবেক।

 

আপনারা জানেন সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন এবং সদস্যসচিব মামুন মাহমুদ ফতুল্লা থানা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি সহ জেলার বিভিন্ন ইউনিট কমিটি অনুমোদন দিয়েছেন। কিন্তু অতিব দু:খের সহিত আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।

 

সম্প্রতি ফতুল্লা থানা বিএনপির যে আহবায়ক কমিটি ঘোষনা দেয়া হয়েছে এই কমিটিতে দলের প্রতিষ্ঠাকালিন নেতৃবৃন্দ সহ থানা ও ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে বাদ দেয়া হয়েছে। যাদেরকে রাখা হয়েছে তাদের অনেকেই বিতর্কিত এবং অপরিচত। বাদ দেয়া হয়েছে যারা শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে এসেছেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ৯০ এর গণআন্দোলনসহ আজ পর্যন্ত রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি।

 

আমরা অনেকে দলের জন্য জেল খেটেছি এবং মামলার পর মামলায় আদালতে হাজিরা দিচ্ছি। আমাদেরকে বাদ দিয়েই এমন সকল মানুষকে দিয়ে এই আহবায়ক কমিটি করা হয়েছে যারা নাকি অপেক্ষাকৃত অনেক জুনিয়র, অপরিচিত, সাংগঠনিকভাবে অদক্ষ, সরকারী দল আওয়ামী লীগের দালাল এবং একেবারেই অপরিচিত। আমাদেরকে দল থেকে বাদ দিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীকেও আহবায়ক কমিটিতে স্থান করে দেয়া হয়েছে। এক কথায় দল থেকে পদত্যাগী নেতা আলহাজ¦ মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে টাকা খেয়ে তার একটি পকেট কমিটি ঘোষনা দেয়া হয়েছে।

 

তাই দলের নিবেদিত, দক্ষ ও জনগনের কাছে গ্রহণযোগ্য ব্যাক্তিদের বাদ দিয়ে এমন একটি কমিটি ঘোষণা দেয়ায় ফতুল্লা থানার সর্বত্র দলের অভ্যন্তরে এমন কি বিএনপির সমর্থক জনসাধারণের মাঝেও তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। আমরা মনে করি এই কমিটি গঠনের মাধ্যমে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ফতুল্লায় আমাদের প্রিয় দলকে সাংগঠনিকভাবে ধ্বংস করা হয়েছে। তাই এমতাবস্থায় আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি খেতাবে ভূষিত বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি তারা চুপ করে বসে থাকতে পারি না।

 

তাই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান এবং মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহবান জানাচ্ছি অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের গ্রহণযোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দকে নিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হোক। পাশাপাশি নাসির উদ্দিন এবং মামুন মাহমুদ  কেন এই ধরণের একটি দল বিনাশী কমিটি অনুমোদন দিলেন সেটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হোক।

 

অন্যথায় রাজধানীর পাশে নারায়ণগঞ্জ জেলার মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সাংগঠনিক ভাবে একেবারে ধ্বংস হয়ে যাবে। আমরা অবিলম্বে আমাদের প্রিয় দলের অভিবাবকদের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে দল থকে মামুন মাহমুদকে বহিস্কারের দাবি জানাচ্ছি এবং বর্তমান থানা কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নেতৃবৃন্দকে রেখে নতুন আহবায়ক কমিটি করার দাবি জানাচ্ছি।

 


গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত এবং নতুন আহবায়ক কমিটি থেকে বাদ পরা নেতৃবৃন্দ হলেন, অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা স ম নূরুল ইসলাম, সুলতান মাহমুদ মোল্লা, মিলন মেহেদী, নাসিম আবেদীন, আবদুল কাদির খান, হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, আলাউদ্দিন খন্দকার শিপন, মাসুদ আহম্মেদ বাবুল, একেএম হেলাল উদ্দিন, খন্দকার হুমায়ুন কবীর, এডভোকেট আবদুল বারী ভ’ইয়া, নাজির আহম্মেদ নজির, বাবুল আহম্মেদ, তুষার আহম্মেদ মিঠু, নাছির উদ্দিন, বিল্লাল হোসেন, করিবর প্রধান,

 

আলী হোসেন শিকদার, লোকমান হোসেন, মঈনুল হোসেন রতন, আবু তাহের আজাদ, হাজী আমিন, হাসান আলী, সিরাজুল ইসলাম সিরাজ, মনোয়ার হোসেন সেলিম, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান সুমন, গিয়াস উদ্দিন প্রধান, মামুনুর রশিদ মামুন, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ জাকির হোসেন, মো: আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম হিমেল, নূর হোসেন, মো: শাহজাহান, গাজী নূর আলম, শফিকুর রহমান রাজন, হাবিবুর রহমান হাবুল, মোক্তার হোসেন, মতিউর রহমান ফকির, রুহুল আমিন টিপু, সাইফুল ইসলাম ডালিম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন