Logo
Logo
×

রাজনীতি

নজরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৫ পিএম

নজরুল ইসলামের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ  
Swapno

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলামের ৩য় মৃত্যু বাষিকী উপলক্ষে মহানগর দর্জি শ্রমিক দলের উদ্যেগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। গতকাল (১৪ ফেব্রুয়ারী ) বাদ আছর নামাজের পরে দেওভোগ শুক্কুর আলী জামে মসজিদে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলামের ৩য় মৃত্যু বাষিকী উপলক্ষে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় মিলাদ ও দোয়াই উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড.আবু আল ইউসুফ খান টিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মনির মল্লিক, মহানগর পরিবহন শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন,  থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কামাল মোল্লা, রিপন, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন