Logo
Logo
×

রাজনীতি

আশা নেই ভরসাও নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম

আশা নেই ভরসাও নেই
Swapno

# যুবলীগের কমিটি হলে দল আরো শক্তিশালী হবে : মীর সোহেল
# কেন্দ্র থেকে স্বেচ্ছাসেবকলীগের কমিটির নির্দেশনা সময়ের দাবি : লিটন
# ছাত্রলীগের নতুন কমিটি দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে : শরীফ

ফতুল্লা থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগে দীর্ঘ ৩০ বছরে মাত্র দুটি করে কাউন্সিল হয়েছে। অথচ ৩০ বছরে কম করে হলেও ১০ টি করে কাউন্সিল হওয়ার কথা ছিলো। ফতুল্লা থানা আওয়ামীলীগের কাউন্সিল না হওয়ার কারেন দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। উল্লেখিত থানায় আওয়ামীলীগের অঙ্গদল এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে।

 

যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের কমিটি গঠনে থানা আওয়ামীলীগের অনেক নেতার অনীহা থাকায় মুখ থুবড়ে পড়েছে অঙ্গদলগুলো। এমন মন্তব্যও অনেকের। দিনের পর ফতুল্লায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগে অনেকের স্বেচ্ছাচারিতার কারণে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা আগামী কয়েক বছরেও পূর্ণতা পাবে কিনা সেই হিসেব মিলাতেও অনেকে ব্যস্ত রয়েছেন। কবে নাগাদ উল্লেখিত তিনটি সহযোগী সংগঠনের কমিটি গঠন হয়ে নতুন কমিটি আলোর মুখ দেখবে এনিয়েও হতাশার শেষ নেই বলে জানিয়েছেন অনেকে।

 



ফতুল্লা থানা আওয়ামীলীগের কমিটি গঠন হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে। কিন্তু এই কমিটি নিজেদের দলকে  আরো সু সংগঠিত করার ব্যাপারে যে দলীয় সভা করা দরকার তা এখনো করতে পারেনি। কমিটির পদ পেয়ে, নিজে একজন নেতা হিসেবে পরিচিতি পাওয়াই অনেকে প্রশান্তি লাভ করে আছে। ভবিষৎ আওয়ামীলীগ শক্তিশালী করার ব্যাপারে অনেকে নীরব ভুমিকা পালন করছেন।

 

শুধুমাত্র সাংসদ শামীম ওসমানের কোনো সভা হলে কিছু নেতৃবৃন্দকে সভায় উপস্থিত হতে দেখা যায়। কিন্তু এর বাইরের দলীয় কোনো কর্মসূচি নেই দলটির। অপরদিকে ফতুল্লা থানা যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগেরও একই অবস্থা।



সূত্রের দাবী, দীর্ঘ ৩০ বছরে ফতুল্লায় যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও শ্রমিক লীগেরও মাত্র দুটি করে কাউন্সিল হয়েছে। যারা কমিটিতে ছিলেন তারাই রয়ে গেছে। এ কারনে দলটিতে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি। নেতৃত্ব সৃষ্টি না হওয়ার কারনে মুখ থুবড়ে পড়েছে সহযোগী সংগঠনগুলো। ফতুল্লা থানা আওয়ামীলীগে যদি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল হতো,তাহলে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা আজকের দিনে দেখতো হতো না।

 

শুধু মাত্র আওয়ামীলীগের কমিটি আটকে থাকার কারনেই সহযোগী সংগঠনের অনেকেই দলের আশা ছেড়ে দিয়েছেন বলেও সূত্রের দাবী। ২০১৬ সালে নারায়ণগঞ্জ ক্লাবে মেয়র নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধূরী এসেছিলেন। তৎকালীন সময়ে তিনি জেলা যুবলীগের কমিটি হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু জেলার সাথে সাথে থমকে আছে ফতুল্লা থানা যুবলীগের কমিটিও।



অপর একটি সূত্রের দাবী,২০১১ সাল থেকে জেলা আওয়ামীলীগ থেকে শুরু করে তৎকালীন জেলা যুবলীগের নেতৃবৃন্দও ফতুল্লা থানা যুবলীগের কমিটি গঠনের ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই থেকে অদ্যবধি কমিটি গঠনের ব্যাপারে কারো  কোনো ধরনের উদ্যোগ নেই বলেও দাবী সূত্রের। সহযোগী সংগঠন গুলো না করার ব্যাপারে অনেকে মৌনসম্মতিও রয়েছে। কারণ কমিটি গঠন হলে মূল দলের অনেকে আগামীতে ফতুল্লায় রাজত্ব করতে পারবেনা। একারণেই ফতুল্লায় আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলোর কমিটি হচ্ছে না বলেও দাবী সূত্রের।

 


এব্যাপারে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, ফতুল্লায় যারা যুবলীগ করেন তারা পদ পদবীর জন্য দলের রাজনীতি করেন না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারাই যুবলীগ করেন বলে মনে করি। তিনি আরো বলেন ‘যতোদূর জানি খুব দ্রুত ফতুল্লায় যুবলীগের কমিটি করা হবে। আমি মনে করি যুবলীগের কমিটি হলে দল আরো শক্তিশালী অবস্থানে যাবে’।



এব্যাপারে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন বলেন, ‘ফতুল্লায় স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটি হলে দল আরো শক্তিশালী হবে বলে মনে করি। যতোদিন আমি এই দলের সভাপতির দায়িত্ব পালন করেছি ততোদিন মূল দলকে শক্তিশালী করতে যা যা করনীয় তা করা হয়েছে’।

 

এব্যাপারে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে যে দীর্ঘ বছর দায়িত্ব পালন করছি চেষ্টা করেছি দলের জন্য কাজ করতে। ছাত্রলীগের নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে পারলে নিজের কাছেও ভালো লাগতো। নতুন কমিটি গঠন হলে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে দলকে আরো সুসংগঠিত করা যাবে বলে আমি মনে করি’।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন