আ` লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য হলেন কবি জামাল উদ্দিন সবুজ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ পিএম
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন মুসলিমনগরের কৃতি সন্তান কবি ও গীতিকার বিশিষ্ট সমাজসেবক রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী শিক্ষানুরাগী জামাল উদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে কবি জালাল উদ্দিন সবুজের অতীতের কার্যক্রম বিবেচনা করে তাকে এই উপ-কমিটির সদস্য মনোনীত করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ- কমিটির সদস্য মনোনীত হওয়ায় কবি ও গীতিকার বিশিষ্ট সমাজসেবক রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী শিক্ষানুরাগী জামাল উদ্দিন সবুজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


