Logo
Logo
×

রাজনীতি

আইভীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় নেতারা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৬ পিএম

আইভীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় নেতারা
Swapno

# নন্দিত জননেতা চুনকার সুযোগ্য কন্যা আইভী : নানক
# নারায়ণগঞ্জের নির্বাচন প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করেছেন : নাছিম

 

নাসিক নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় যান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।  গতকাল দুপুরের দিকে ডা. সেলিনা হায়াৎ আইভী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে যান।

 

পরে তিনি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকা টিম লিডার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানকসহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনকালীন সময়ে তাদের ভূমিকার জন্য মেয়র কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় কেন্দ্রীয় নেতারাও আইভীর নেতৃত্ব, জনপ্রিয়তা প্রসঙ্গে কেন্দ্রীয় নেতারাও ভূয়সী প্রশংসা করেন। এক পর্যায়ে আইভীকে বিজয়ী করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞপপন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

পরে তারা সকলকে মিষ্টিমুখ করান। আওয়ামী লীগের স্বপক্ষের শক্তি ও জনপ্রিয় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে শান্তিপুর্ণভাবে ভোট প্রদানের মধ্য দিয়ে বিজয়ী করায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

 

পাশাপাশি জেলা ও মহানগরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে পরিশ্রম করায় তাদেরকেও অভিনন্দন জানান তিনি। নাছিম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে গুরুর্ত্বপূর্ন নির্বাচন বিবেচনায় প্রধানমন্ত্রী আমাদের টিম করে দিয়েছেন। আমরা কাজ করেছি শুধু তাই না; উনি এই নির্বাচনকে সব সময়ের জন্য মনিটরিং করেছে।

 

যখন যেভাবে যা প্রয়োজন প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। উনার সুদক্ষ পরামর্শের কারণে বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা চালিয়েছে তা নসাৎ করতে পেরেছি। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাঠে গিয়ে কাজ করেছি। আমাদের নেতাকর্মীরা সাধারণ কর্মীর মতো কাজ করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন