Logo
Logo
×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে অবজ্ঞা বহিষ্কার লায়ন বাবুল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ পিএম

প্রধানমন্ত্রীকে অবজ্ঞা বহিষ্কার লায়ন বাবুল
Swapno

# জেলা আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানায়
# আরো কঠোর শাস্তি চায় সোনারগাঁবাসী


 

বেফাঁস মন্তব্যের কারণে  সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের বেফাস বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে সাময়িক অব্যহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হাই ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল এক বিবৃতিতে বলেন, লায়ন বাবুল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে যে বক্তব্য দিয়েছে ঐ অশালীন বক্তব্যের কারণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি দেওয়া হয়েছে।

 

এছাড়া বিবৃতিতে তারা বলেন, বারদীর একটি ধর্মীয় অনুষ্ঠানে বারদী ইউনিয়নের নব-নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়ে লায়ন বাবুল দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

 

 প্রসঙ্গত, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। তিনি আরও বলেন, প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস্ ইস্ অফ। কারণ, আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি, এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

সেখানে তিনি মাদক নির্মুলে সকলের সহযোগিতাও চান।চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (চুম্মা বাবুল) আরও বলেন, ১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব, আপনাদেরই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে, আপনারা হাত-পাঁ ধরে বসে থাকবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আগের দিন ভূলে যেতে বলেন বর্তমান বারদীর চেয়ারম্যান চুম্মা বাবুল।

 

শান্তিরবাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পাঁ ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পাঁ ভেঙ্গে দিলে, আমি এসে তাকে উদ্ধার করবো। শান্তিরবাজারে কেউ মহড়া দিলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করলে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা মারমু। চোর-বাটপার আমাকে কি বলবে আমার বালডাও আসে না।

 

নব্য চেয়ারম্যানের এমন বক্তব্যে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।এ বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও উপস্থাপন করা হয়েছে, এ ভিডিওতে আগে ও পরে অনেক কথা ছিল। সেই কথাগুলো এডিট করে কেটে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আমার এলাকার জনগণকে মাদক, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় নিয়ে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন