দলকে শক্তিশালি করার জন্য সম্মেলন বাস্তবায়ন করতে হবে : মামুন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ পিএম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘ দিন পর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন বাস্তবায়ন করাই হলো আমাদের মূল লক্ষ। করোনাকালিন সময়ে এমনিতেই জনসমাগত এড়িয়ে চলতে হয়। সম্মেলন করতে গেলে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর অনুমতি লাগবে।
আর এজন্য প্রশানকে ম্যানেজ করে অনুমতি নিয়ে সম্মেলন করতে হবে। অনুমতি ছাড়া কোন মঞ্চ বা জনসভা করার নিয়ম নেই। যেহেতু দল পূর্ণগঠনের কাযৃক্রম চলছে সে হিসেবে আমাদের প্রশাসনিক সহযোগিতা লাগবে। আমরা রাষেট্রর নিয়ম নিতি মেনেই দলের কার্যক্রম পরিচালনা করি। সেই সাথে দলকে শক্তিশালি করার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমার বক্তব্যের একটি অংশকে নিয়ে কিছু মিডিয়ায় ভূল ভাবে একটি কুচক্রী মহল প্রচার করছে। যা দুঃখ নিন্দনীয় ঘটনা।বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর এলাকায় কর্মীদের খোজ নিতে এসে তিনি এ কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, আমি সম্মেলন বাস্তবায়ন করার জন্য এই বক্তব্য দিয়েছি। এছাড়া দলীয় ভাবে একটি জেলার সম্মেলন করতে হলে কোন মাঠে বা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে করতে হবে, তখন দেখা যাবে ওই মাঠের আওতাধীন এলাকার ক্রীড়া সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আওয়ামীলীগ নেতা। আর এজন্য তখন তাকে ম্যানেজ করে এই সম্মেলন বাস্তবায়ন করতে হবে।
আমরা যেহেতু সম্মেলন করবো তা প্রকাশ্যে করবো এখানে লুকোচুরি নেই। আপনার দেখবেন বড় দল গুলোর জাতীয় সম্মেলনে এক দল আরেক দলের লোক অথিতি রাখে। তিনি আরও বলেন, গত বছরের অক্টোবর মাসের সময় আমাদের জেলা বিএনপির ১০ ইউনিটের কমিটি চুরান্ত হয়। কিন্তু বিশেষ কারনে তা ঘোষনা করতে পারি নাই। এই কমিটির গুলো চুরান্ত করার জন্য ১০টি ইউনিটে সার্চকমিটি গঠন করা হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার নিদের্শে এবং প্রতিটি এলাকার আওতাধীন সার্চ কমিটির পরমার্শ নিয়ে জেলার ৫টি থানা এবং পৌরসভার কমিটির চুরান্ত করা হয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং দলকে শক্তিশালি করার জন্য নাসিক নির্বাচনের পর কমিটি গুলো ঘোষনা করা হয়। এই কমিটি তৈমূর আলম আহবায়ক থাকতে চুরান্ত করা হয়।
এখন ভারপ্রাপ্ত জেলা আহবায়ক নাসির উদ্দিন হওয়ার পর আমি এই কমিটি তালিকায় স্বাক্ষর করি। এখানে কোন ধরনের অনিয়ম বা বিতর্কিত লোকদের দেয়া হয় নাই। স্বচ্ছ ভাবে কমটি ঘোষনা করা হয়েছে। যারা কমিটি নিয়ে অভিযোগ করেছে তাদের অভিযোগের কোন ভিত্তি নেই। কমিটির অনুমতি দেয়া তালিকায় ব্যক্তিদের নিয়ে কোন অভিযোগ নেই।
তাতে বুঝা যায় এই কমিটি স্বচ্ছভাবে হয়েছে। সম্মেলন এবং আন্দোলন দুটি এক বিষয় নয়। আমাদের দলের অনেকে এটাকে না বুঝে গুলিয়ে ফেলেছে। আমি সম্মেলনের বাস্তবায়ন করার জন্য যা যা করনীয় তা করতে বলেছি। কিন্তু আন্দোলনের বিষয়ে কোন আপোষ করতে বলি নাই। আমাদের আন্দোলন ঠিক মতই হবে। এখানে যদি আমাদের গ্রেপ্তার হতে হয় আমরা হবো। তার পরেও দলকে শক্তিশালি করার জন্য সম্মেলন করবো। আগামী মার্চ মাসের শেষের দিকে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। এসময় অন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


