সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোস্তফা কামালের সভাপতিত্বে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২নং ওয়ার্ডে হাজী ইদ্রিস আলী গার্ডেনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য এম.এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল হক ময়ুর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডি.এইচ বাবুল,
জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নাসিক ২নং ওর্য়াডের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মহানগর জাসস এর সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার, একেএম সামছুল হক, আবুল হোসেন, সেলিম মাহমুদ, জামাল হোসেন,
আনিছ শিকদার, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী মুন্সী, মো. মোতালিব, হারুন অর রশিদ, তৈয়ব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান শরীফ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, শ্যামল আনোয়ার, মহি উদ্দিন, আফজাল হোসেন, শাহীন, শেখ জামাল, নাজিমুদ্দিন, মাহবুব, ইউছুব, লুৎফানুর শান্তী চৌধুরী, কাউছার আহমেদ প্রমুখ।এসময় সভায় বক্তারা বলেন,
বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং সিদ্ধিরঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দক্ষ সাংগঠনিক ব্যক্তিদের দ্বারা জেলা ও থানা বিএনপির শক্তিশালী কমিটি গঠন করা হোক। এই অযোগ্য কমিটি আমরা মানিনা। আওয়ামীলীগ ঘেঁষা এই কমিটি বাতিল করতে হবে। যোগ্যতা দেখে সঠিক কমিটি তৈরি করতে হবে। প্রয়োজনে সাংবাদিক সম্মেলন করে এই দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।


