Logo
Logo
×

রাজনীতি

প্রয়াত মফিজুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম

প্রয়াত মফিজুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
Swapno

বীরমুক্তিযোদ্ধা ভাষা সৈনিক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা মফিজুল ইসলাম স্মরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল হাই এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মফিজুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদ এম এ রাসেল, উপ দপ্তর সম্পাদক হাবীবুর রহমান হাবীব, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির ডিলার, হাজী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ফারুক, মাহবুবুল ইসলাম রাজন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির  সদস্য কবি জামাল উদ্দিন সবুজ,

 

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান বুলেট, আওয়ামী লীগ নেতা মো.জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, শ্রমিক নেতা আখতারুজ্জামান প্রমুখ। জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হাই বক্তব্যে বলেন প্রয়াত জননেতা মফিজুল ইসলাম সারাজীবন দলের নিবেদিত কর্মী বান্ধব নেতা ছিলেন।

 

তিনি বলেন বন্দর উপজেলার কে এন সেন রোডের নাম বীরমুক্তিযোদ্ধা  রোডের নামে বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মফিজুল ইসলাম এর রোডের নাম করতে হবে।  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল বলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে জেলার সকল নেতৃবৃন্দের স্মরণ সভা করবে। তিনি বলেন মুক্তিযুদ্ধে চেতনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন