Logo
Logo
×

রাজনীতি

আসেন খেলি, আমি খেলতে চাই: শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮ পিএম

আসেন খেলি, আমি খেলতে চাই: শামীম ওসমান
Swapno

আসেন খেলি, আমি খেলতে চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শামীম ওসমান বলেন, পতিতালয় উচ্ছেদ, গোলাম আযমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ করার কারণে আমি টার্গেট হয়েছি।

 

তারা নেই কিন্তু তাদের তাঁবেদাররা এখনও আমাকে টার্গেট করছে। তিনি বলেন, জনগণের ভোটে পাস করেছি তাই আমাদের দায়িত্ব কাজ করা। নারায়ণগঞ্জের ৯০ শতাংশ কাজ আমাদের হাত দিয়ে হয়েছে। তোলারাম কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য পদত্যাগ করেছিলাম। ডিএনডির জন্য সংসদে মন্ত্রীকে বলেছিলাম আমি পদত্যাগ করব, না হয় আপনি পদত্যাগ করবেন।

 

শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে একটা নিষিদ্ধ পল্লী ছিল। সেখানে ইজ্জত বিক্রি হত। নারায়ণগঞ্জে পুলিশ তখন পেত ৪৫ টাকা। ৫০ টা মদের দোকান ছিল। ১৪ থেলে ১৫ হাজার লোক ছিল। আমি কাবা শরীফ ছুয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আপাকে বললাম আমি এই শপথ করেছি। তিনি বললেন, তুমি করো। আমি বললাম বাধা আসবে, তিনি বললেন বাধা আসবেই।

 

তখন সকলে মিলে সারে তিন কোটি টাক দিল। আমার বড় ভাই সেলিম ওসমান দিলেন দেড় কোটি টাকা। সেই টাকা দিয়ে তাদের পুনর্বাসিত করেছি। বন্ধুবান্ধব রা তখন বলত ওইখানের কি অবস্থা, তখন মাথা নিচু হয়ে গেছে। ওই শক্তি অনেক বড় শক্তি ছিল। পতিতালয় উচ্ছেদ করা, গোলাম আজমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ করা এবং যে রাতে ক্যু হবার কথা ছিল সেটি রুখতে সেদিন নির্দেশিত হয়ে লং মার্চ ঠেকানো এই তিনটি কারনে আমি টার্গেট হয়েছি। তারা নেই কিন্তু তাদের তাবেদাররা এখনও আমাকে টার্গেট করছে।

 

শামীম ওসমান বলেন, বহু কষ্টে একটা বিয়ে করেছি। বিয়ের আগের দিন মা বললেন বাসা থেকে বের হবি না। এমন সময় শুনলাম নেত্রীর ওপর গুলি হয়েছে। শুনেই বাইরে বের হলাম। পুলিশ চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। পরে আমি বললাম আজকে অ্যারেস্ট কইরেন না কাল আমার বিয়ে। পরে তিনি আমাকে ছেড়ে দেন। বাচ্চা জন্মের সময় জেলে ছিলাম।

 

আমাদের জন্মের সময় আমার বাবা জেলে ছিল। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ পারভেজ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন