খালেদা জিয়ার প্রতি আস্থার প্রতিক ছিলেন জালাল উদ্দিন- সেন্টু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সাংসদ মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। রোববার (২০ ফেব্রুয়াারী) বাদ আছর কালিবাজার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া’র শেষে মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, আওলাদ হোসেন,
আইন বিষয়ক সম্পাদক এড. আনিছুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান, মহানগর বিএনপি নেতা সুলতান আহমেদ, হান্নান সরকার, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
আলোচনা সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাত বরনের পর আমাদের নেতা হাজী জালাল উদ্দিন সাহেব ও মতিন চৌধুরী ঢাকার ৩২ জন এমপির মধ্যে তারা অগ্রনী ভূমিকা পালন করে ছিলেন। সেই সময় বিএনপির গঠনন্ত্রের উপর পুর্ণ আস্থা ও আনুগত্ত করে বেগম খালেদা জিয়ার প্রতি আস্থার প্রতিক ছিলেন হাজী জালাল উদ্দিন সাহেব। তৎকালিন সময় লোভে পরে অনেক নেতাই সেই দিন বিএনপির সাথে বৈঈমানী করেছিলো।
সে দিন নারায়ণগঞ্জের থেকে এম এ সাত্তার যিনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের এমপি ছিলেন তিনি দলের সাথে বৈঈমানী করে এরশাদের সাথে হাত মিলিয়ে ছিলেন। শুধুতাই নয় সেই দিন বিএনপির অনেক রথি মহারথিরা এরশাদের সাথে যুক্ত হয়ে ছিলো। সেই দিন তারা ভেবে ছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাথে সাথে বিএনপির মৃত্যু হয়েছে। কিন্তু হাজী জালাল উদ্দিন সাহেব ১৯৮২সালের ২৪ শে মার্চের পরতার সেক্রেটারী হাসান জামাল সহ আমাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, তথ্য ও গবেষনা বিষযক সম্পাদক এ্যাড. মোস্তাক আহমেদ, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর বিএনপি নেতা আল-মামুন,মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


