Logo
Logo
×

রাজনীতি

এই চেয়ারম্যানরা মানসিকভাবে ভারসাম্যহীন : এড. দিপু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম

এই চেয়ারম্যানরা মানসিকভাবে ভারসাম্যহীন : এড. দিপু
Swapno

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু বলেছেন, এই চেয়ারম্যানরা মানসিকভাবে ভারসাম্যহীন। তারা পাগল হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উচিত তাদের অবিলম্বে অব্যাহতি দেয়া।

 

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। দিপু বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আমাদের প্রিয় নেতা একেএম শামসুজ্জোহা। তিনি আমাদের কাছে অনুকরণীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব।

 

জোহা সাহেব, আলী আহমদ চুনকা, মোবারক সাহেব, আবু হাসনাত সাহেব তিলে তিলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন। তিনি বলেন, পঁচাত্তরের পরে যখন বঙ্গবন্ধুর নাম নেয়াটা অপরাধ ছিল তখন তারা আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। তাদের দলের প্রতি আনুগত্য ও দেশপ্রেম অনেক ছিল।

 

জোহা সাহেব ও চুনকা সাহেবের ওপর অনেক নির্যাতন হয়েছিল। কিন্তু তারা আপোষ করেননি। তিনি আরও বলেন, যে বলে বঙ্গবন্ধুকে চিনি না, সে বাংলাদেশকে অস্বীকার করে। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে সে অস্বীকার করে। বঙ্গবন্ধু আমাদের সংবিধানের একটি অংশ। তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। জেলা প্রশাসক বলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজেদের জমিদার মনে করেন।

 

তাদের কর্মকাণ্ডে সেটা প্রমান হচ্ছে। একজন বলে আমি ম্যাজিস্ট্রেট। আমার পারমিশন ছাড়া প্রধানমন্ত্রীও আসতে পারবে না। আরেকজন বলে বঙ্গবন্ধুকে চেনে না
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন