ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান মহানগর যুবদল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১১ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল । সোমবার(২১ ফেব্রুয়ারি ) প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি , সাহেদ আহমেদ ,মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসিলাম , নারায়ণগঞ্জ মহানগর ,ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ , মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম
নূরে এলাহী সোহাগ , মিজানুর রহমান , নুরুজ্জামান , সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ প্রমূখ। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসিলাম সজলের মুক্তি চেয়ে শ্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা ।


