ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান জেলা আওয়ামীলীগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৮ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার একুশে প্রথম পহরে রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, এড. রাশেদ ভূইয়া সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


