জাকির-দেলোয়ারকে সামলান, যুবলীগ ছাত্রলীগ সম্মান করেনা: জাহাঙ্গীর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১ পিএম
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, আজকের যুবলীগ, ছাত্রলীগ নেতারা সিনিয়রদের সম্মান করেন না। আপনদের বলতে চাই আপনারাও আমাদের জায়গায় আসবেন। আমরা আমাদের জোহা ভাইসহ সিনিয়র নেতারা যখন ছিলেন আমার তাদের শ্রদ্ধা করতাম। তবে আজকে সেই শ্রদ্ধার জায়গাটা নেই।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি কিছু কুলাঙ্গাররা আওয়ামী লীগের বদনাম করছে।
সোনারগাঁয়ের এক কুলাঙ্গার লায়ন বাবুল বলেছেন প্রধানমন্ত্রীরও নাকি অনুমতি লাগবে। আমি তোমাদের প্রতি ঘৃণা জানাই ধিক্কার জানাই। আমার প্রিয় নেত্রীকে নিয়ে কটুক্তি করার সাহস তিনি কোথায় পেলেন। লায়ন বাবুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, জাকিরকে যারা মনোনয়ন দিয়েছেন তাকে সামলান।
ওই কুলাঙ্গার বলেছে নৌকা না থাকলে সে আরও ভোট পেত। অথচ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা তার জন্য কাজ না করেছে। তিনি আরও বলেন, দেলোয়ার নামের কুলাঙ্গার যে বঙ্গবন্ধুর জন্য এ দেশ পেয়েছি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে। সেই তেল চোর জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান হয়েছেন।
কিছু আওয়ামী লীগের নেতারা তার পক্ষে ছিল সেই দেলোয়ার নাকি বঙ্গবন্ধু ও শেখ হাসিনকে চেনে না। আমি তার শাস্তি দাবী করছি। তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ে কটু কথা বললে আমরা বসে থাকবো না। আমরা এর ধিক্কার জানাই। আমার প্রিয় নেতা জোহা ভাই, চুনকা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।


