# ২১ মার্চের আগেই মামলার তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিবো: ওসি
# মামলা আইনীভাবেই মোকাবেলা করবো: মান্নান
# ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে : রাসেল
সোনারগাঁ উপজেলা বিএনপির ১০টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া দলীয় প্যাডে জীবিত খালেদা জিয়াকে মৃত উল্লেখ্য করে ‘খালেদা জিয়াকে অমর হোক’ লেখায় সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাওঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা।
দলীয় প্যাডে জীবিত দলীয় প্রধানকে মৃত বানিয়ে সমলোচনার মুখে সোনারগাঁ বিএনপি। আর এই নিয়ে আদালতে মামলায় দায়ের করায় বর্তমানে নারায়ণগঞ্জ জুড়েই চলছে আলোচনা ও সমালোচনা।জানাগেছে, দলীয় প্যাডে জীবিত খালেদা জিয়াকে মৃত উল্লেখ্য করে ‘খালেদা জিয়াকে অমর হোক’ লেখায় মানহানির অভিযোগ করে গত (২০ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে সোনারগাঁও থানার পরির্দশক (তদন্ত)কে তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী মার্চ ২১ তারিখ আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন। সিআর মামলা নং- ৬৮/২২। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাফিজুর রহমান যুগের চিন্তাকে জানান, মামলার প্রতিবদেন এখনও আমার কাছে এসে পৌছায়নি। মামলার প্রতিবেদন পাওয়ার সাথে সাথেই তদন্ত করে আগামী ২১ মার্চের আগেই তা আদালতে জমা দিবো।
এদিকে দলীয় প্যাডে জীবিত খালেদা জিয়াকে মৃত উল্লেখ্য করে ‘খালেদা জিয়াকে অমর হোক’ লেখায় সোনারগাঁ বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা ধরের মন্তব্য ও সমলোচনা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ এক যুগ পরে সোনারগাঁ বিএনপির কমিটি হলেও সেই কমিটি নিয়েও নানা আলোচনা ও সমলোচনা হয়েছিলো।
কারন সেই কমিটিতে অনেক ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছিলো বলে অভিযোগ উঠেছিলো। সেই সকল অভিযোগ কাটিয়ে সোনারগাঁ বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে উজ্জীবিত হয়ে ছিলো সোনারগাঁ বিএনপি। কিন্তু ১০টি ইউনিয়ন কমিটি অনুমোদনের প্যাডে জীবিত খালেদা জিয়াকে মৃত উল্লেখ্য করে ‘খালেদা জিয়াকে অমর হোক’ লেখায় সোনারগাঁ বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা ধরের মন্তব্য ও সমলোচনা শুরু হয়েছে। যা রিতিমত নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে। এমন ভুল যেনো মেনে নিতে পারছে বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে এমন ঘটনার পর আদালতে মামলা মানহানির অভিযোগ করে মামলা দায়ের করায় সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল রানা ও সাক্ষী হওয়ায় সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন এবং মামলার আইনজীবী এড. আব্দুর রহিমকে নিয়েও নানা মন্তব্য ও সমলোচনা হচ্ছে সোনারগাঁ জুড়েই।
জীবিত দলীয় প্রধানকে মৃত লেখায় আদালতে মামলা করে এখন তারা তোপের মুখে। সোনারগাঁ বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান তার অনুসারীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে একের পর এক বিভ্রান্তমূলক স্ট্যাটাস ও অশ্লীল মন্তব্য করে বেড়াচ্ছেন। এছাড়াও তাদের বিরুদ্ধে জুতা মিছিল ও তাদেরকে সোনারগাঁয়ে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিদিন শ্লোগান দিচ্ছেন বলে জানাগেছে।
এবিষয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মামলার বাদী রাসেল রানা যুগের চিন্তাকে বলেন, আলহামদুলিল্লাহ কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এখনও বেঁচে আছেন। আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করুক। কিন্তু সোনারগাঁ উপজেলা বিএনপি তাকে মৃত ঘোষণা করে অমর হিসেবে লিপিবদ্ধ করেছে। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। শুধু তাই নয় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এমন ভূল তা কখনও মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, যারা এই সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিএনপির একজন কর্মী হিসেবে আমি এই মানহানি মামলা দায়ের করেছি। আশা করছি তাদের বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা গ্রহণ করবেন। আর যারা এই মামলা দায়ের পর আমাদের নিয়ে নানা ধরনের বিদ্রান্তিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে যারা আমাদের বিভিন্ন ছবি দিয়ে কটুক্তি করছেন তাদের বিরুদ্ধে প্রমানসহ ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান যুগের চিন্তাকে বলেন, এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। আমরা তো মানুষ ভূল তো আমাদের হতেই পারে। প্রেসে ছাপায় ভূল হয়েছে। আর আমি তো ভূল স্বীকারও করেছি এবং তা সংশোধন করে আবারও ঠিক করেছি। এই নিয়ে মামলার করার মতো কিছু নাই। মামলা আইনীভাবেই মোকাবেলা করবো।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্যাডে ১০টি ইউনিয়ন বিএনপি কমিটির অনুমোদন দেন। সেই সাথে নবগঠিত কমিটির তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন ও গণমাধ্যম কর্মীদের হাতেও পৌঁছে। আর সেই কাগজের উপর দিকে মাঝ বরাবর লেখা রয়েছে ‘খালেদা জিয়া অমর হোক’। আর এই লেখা নিয়ে নারায়ণগঞ্জ বিএনপিতে নেতাকর্মীদের মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা।


