ভাষা দিবসে জাকির খানের পক্ষে শোডাউন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৬ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে শহরে র্যালি ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার প্রথম প্রহরে দেওভোগ আখড়ার মোড় এলাকা থেকে মহানগর যুবদল নেতা লিংকন খান ও সনেট আহমেদের নেতৃত্বে র্যালিটি বের করা হয়।
র্যালিতে থাকা নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পন করে জাকির খানের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুলু
জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন শাহ্,মহানগর যুবদল নেতা লিংকন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য জসীম আহমেদ, জাকির হোসেন প্রমুখ।


