তোপের মুখে মান্নান, কোটি টাকায় মামলা মীমাংসার চেষ্টা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম
# মান্নানের জন্য পুরো বিএনপি আলোচিত ও সমালোচিত
# নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে মান্নান
বিএনপি'র দলীয় প্যাডে ইউনিয়ন কমিটি গঠন করতে গিয়ে খালেদা জিয়াকে অমর লেখায় নারায়ণগঞ্জ ও বিএনপির কেন্দ্রীয় তোপের মুখে পড়েছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সোনারগাঁও বিএনপি আজাহারুল ইসলাম মান্নান। আর জীবিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত লেখায় মান্নানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন যুবদলনেতা রাসেল রানা।
তোপের মুখে মান্নান নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীদের ম্যানেজ করতে পারলো কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করতে ব্যর্থ। কারণ জীবিত বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে দলীয় প্যাডে যে অমর লেখা হয়েছে তার মোটো ভুল বলে স্বীকার করতে চাচ্ছেন না কেন্দ্রীয় নেতারা। মান্নান এই ভুলের কারণে দেশব্যাপী আলোচিত সমালোচিত হচ্ছে বিএনপি'র মতন একটি বড় দল। আর মান্নানের এই ভুলের মাশুল পুরো বিএনপিকে দিতে হচ্ছে। আর মান্নান নিজেকে বাঁচাতে কোটি টাকায় মামলা আপোষ মিমাংসার চেষ্টা করছেন বলে একটি বিশ্বস্তসূত্রে জানাগেছে ।
সূত্র জানায়, সোনারগাঁও বিএনপি'র আহবায়ক আজহারুল ইসলাম মান্নান এর জন্য পুরো বিএনপি আজ দেশব্যাপী আলোচিত ও সমালোচিত হয়েছেন। কারণ অতীতে মান্নানের মতন এমন ভুল কোন বিএনপি নেতা করেনি। আর এবিষয়ে মামলা করায় তোপের মুখে পড়েছে পুরো বিএনপি। আজহারুল ইসলাম মান্নান যুবদল নেতা রাসেল রানাকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুঁরে বেড়াচ্ছেন।
এবং এমন ভুলের জন্য তিনি কেন্দ্রীয় নেতা তথা নারায়ণগঞ্জ বিএনপির কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে। তবে কেন্দ্রীয় নেতারা তাদের ভুলের জন্য মান্নানকে মাফ করলো মামলা উঠাতে অনীহা প্রকাশ করেছেন যুবদল নেতা রাসেল রানা। তবে মামলা উঠানোর জন্য রাসেল রানাকে ম্যানেজ করার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন আজারুল ইসলাম মান্নান।
সূত্র মতে আরও জানায়, আজহারুল ইসলাম মান্নান নিজের ভুল স্বীকার করে নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমাও চেয়েছেন। এখন মামলা আপোষ ও মীমাংসার জন্য বিএনপি কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থ হচ্ছেন । আর বিষয়টি মিমাংসার জন্য মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানাকে কোটি টাকার অফারও করেছেন বলে একটি গোপন সূত্রে জানা গেছে।
তবে আপোষ মিমাংসার বিষয়ে মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানার সাথে যোগাযোগ করা হলে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করে যুগের চিন্তাকে বলেন যেহেতু দলের হাইকমান্ড বিষয়টি জেনেছেন সেহেতু দলের হাইকমান্ড থেকে যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।


