শ্রমিকলীগ নেতা ফকির নূর হোসেনের মাতার ১ম মৃত্যু বার্ষিকীতে দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সফল সহ-সভাপতি ফকির নূর হোসেনের মাতা ফকির আম্বিয়া বেগম এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ফতুল্লার বৃহত্তর মাসদাইর বিসিক রোড এলাকায় পরিবারের পক্ষ থেকে নিহতদের স্বরনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ ও বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
পরে দুপুরে নিজ বাসভবনে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ পরিবেশন করা হয়। এসময় ফকির আম্বিয়া বেগমসহ প্রয়াত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা একেএম শামসুজ্জোহার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বৃহত্তর মাসদাইর বাইতুল আকসা জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মোজ্জামেল হক।
এছাড়াও গাবতলি ফুরফুরা খানকা মাদ্রাসা শরীফের ছাত্ররা দিনব্যাপী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন। শ্রমিক লীগ জেলা কমিটির সাবেক সফল সহ-সভাপতি ফকির নূর হোসেনের সার্বিক পরিচালনায় এসময় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন
জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, আহবায়ক কমিটির সদস্য মোঃ মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম শাহীন মাদবর, সংরক্ষিত মহিলা মেম্বার ফারহানা আক্তার, শাহ জাহান মাইজভান্ডারি, বন্দর থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহাগ, আল ফালাহ জামে মসজিদের উপদেষ্টা জিলানী ফকির
মাইজভান্ডার শরীফের খলিফা শাহ সিদ্দিক ফকির, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ নাসির, মোঃ খিজির, মোঃ মোস্তফা কন্ট্রাক্টর, কৃঞ্চা, ফকির শেরে আলী জোনায়েদ বোগদাদি ও মসজিদ কমিটির সভাপতির সন্তান মোঃ মহিউদ্দিন, মো. শাহীন ও মো. মামুন প্রমুখ।


