Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন
Swapno

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলার নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা নব-গঠিত আহবায়ক কমিটির সংগ্রামী আহবায়ক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এবং সদস্য সচিব মোঃ সাঈদ হাসান ইমন এর সার্বিক পরিচালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

 

এ সময় নাসির উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি মুক্তির পানে ও দেশ আজ ক্রমাগত উন্নতির পথে। প্রধানমন্ত্রী নানা প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবেলা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের এক সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের নব-গঠিত আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির

 

দপ্তর সম্পাদক এমএ রাসেল, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  জেলা কমিটির সাবেক সফল প্রতিষ্ঠাতা সভাপতি মো. জানে আলম সেলিম, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক এস এফ এস মোঃ মনিরুল ইসলাম সিদ্দিকী, মো. আওলাদ হোসেন, মো. মোসলেম উদ্দিন মুসা, মো. বদর উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য বর্না মির্জা, মো. মশিউর রহমান ও মোসা. লায়লা আক্তার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন