Logo
Logo
×

রাজনীতি

লায়ন বাবুলকে বেহায়া বললেন  সামসুল ইসলাম ভূইয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৮ পিএম

লায়ন বাবুলকে বেহায়া বললেন  সামসুল ইসলাম ভূইয়া
Swapno

# তার জন্য অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে আহবায়ক কমিটিকে

 

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভূইয়া বলেছেন, বারদী ইউনিয়নের চেয়ারম্যান বাবুল্যা একটা বেহায়া। কোন কমিটি থেকে অব্যাহতি পাওয়ার পরও সে কি সেই দলের কোন পদ-পদবী ব্যবহার করতে পারে? তিনি বলেন, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী কোন নেতাকে যদি সাময়িক বা স্থায়ী ভাবে বহিস্কার করা হয় তাহলে সে দলের কোন পদ-পদবী ব্যবহার করতে পারবে না।

 

কেউ যদি দলের বাহিরে গিয়েও পদ-পদবী ব্যবহার করে তাহলে সে সাংগঠনিক নিয়মানুযায়ী অবৈধ। জানা গেছে, গত ১২ই ফেব্রুয়ারী একটি ধর্মীয় অনুষ্ঠানে বারদী চেয়ারম্যান মাহ্বুবুর রহমান লায়ন বাবুল বলেন, আমি বারদীর ম্যাজিষ্ট্রেট প্রধানমন্ত্রী বারদী আসতে হলে আমার হুকুম লাগবে। তার এ ঘটনার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে।

 

এক পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারী মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।। একই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে নির্দেশ দেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশের পর জেলা কমিটি তাকে সাময়িক অব্যাহতি প্রদান করে। এ ঘটনার পর ২২ ফেব্রুয়ারী সেই শোকজের লিখিত ভাবে জবাব দিয়েছেন লায়ন মাহবুবর রহমান বাবুল।

 

এদিকে, আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেয়ার পরও লায়ন বাবুল বিভিন্ন পোষ্টার ব্যানারে এবং আলোচনা সভায় নিজের নামের পাশে সদস্য আহবায়ক কমিটি লিখে এবং সে ব্যানারে অনুষ্ঠান পালন করছেন। যা অনৈতিক বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা। দল থেকে অব্যাহতি পাওয়ার পর কোন নেতা দলের পদ-পদবী ব্যবহার করতে পারে কিনা এমন প্রশ্ন করা হলে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া জানান, দল থেকে অব্যাহতি পাওয়ার পর কোন নেতা সাংগঠনিক নিয়ম অনুযায়ী সেই দলের পদ-পদবী ব্যবহার করতে পারে না।

 

বাবুল্যা একটা বেহায়া। বেহায়া বলেই সে অব্যাহতি পাওয়ার পরও সে নামের পিছনে পদ-পদবী ব্যবহার করছে। ২১ ফেব্রুয়ারী রাতে তাকে শোকজের কাগজ হাতে দিয়ে বলেছিলাম চলে যেতে। কিন্তু সে আমাদের কথা শুনেও না শুনার ভান করে আমাদের পিছনে পিছনে গিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। যা নিয়ে আহবায়ক কমিটির অনেক সদস্যই ক্ষুদ্ধ হয়েছেন সাথে অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে আহবায়ক কমিটিকে।

 

এদিকে গতকালও দেখলাম তিনি একটি দোয়া মাহফিলে তার নামের পাশে আহবায়ক কমিটির সদস্য লিখেছেন। একজন মানুষ কতো বড় বেহায়া না হলে এমন কাজ করতে পারে। তাকে আমরা কেন্দ্রীয় নের্তৃবৃন্দের নির্দেশে দল থেকে অব্যাহতি দিয়ে শোকজ দিয়েছি। সেই শোকজের জবাবও সে দিয়েছে। এখন নিয়মানুযায়ী আমরা তার জবাবেব কাগজ কেন্দ্রে পাঠাবো কেন্দ্র তার শোকজ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহন করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন