Logo
Logo
×

রাজনীতি

সাহেদ বাবু`র নেতৃত্বে মহানগর বিএনপির সমাবেশে ছাত্রদলের শোডাউন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৯ পিএম

সাহেদ বাবু`র নেতৃত্বে মহানগর বিএনপির সমাবেশে ছাত্রদলের শোডাউন
Swapno

নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্য  উর্ধ্বগতির প্রতিবাদে চাষাঢ়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাব'র নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের একটি বিশাল শোডাউন করে সমাবেশে যোগদান। 

 

সোমবার ( ২৮ ফেব্রুয়ারি ) দুপুর থেকেই মহানগর বিএনপির সমাবেশকে সফল করতে মহানগর ছাত্রদলের আওতাধীন সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ডন চেম্বার এলাকায় জড়ো হতে থাকে। পরে তিনটার দিকে ব্যানার ফেস্টুন ও সুসংগঠিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল করে সমাবেশ যোগদান করেন। 

 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু'র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, আলামিন প্রধান, সহ-সভাপতি শাকিল মিয়া, নাজিম পারভেজ অন্তু

 

শাহিণ শরীফ, আশিকুর রহমান অনি, মিনহাজ মিঠু, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, জহিরুল ইসলাম হারুন, আরিফ খান, শাহীন খানসহ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন