Logo
Logo
×

রাজনীতি

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৪:৫১ পিএম

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সকল নেতাকর্মীেেক ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহবান জানান।

 

নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এডভোকেট এইচএম অআনোয়ার প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আ: রহিম।

 

প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসেন খান, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, শাহ আলম, সাইদুল ইসলাম টুলু, সদস্য মাহবুব আলম সিকদার।

 

আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওমর ফারুক নয়ন, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসিরুদ্দিন জাহান সাগর, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম খান

 

সোনারগাঁ থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব সামির প্রমূখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপির চেয়ারপপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য প্রার্থনায় বিশেষ মোনাজাত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন