আসছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৫:০৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের চাঙ্গা করতে দ্রুত মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার উদ্যাগ নিয়েছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারই ধারাবাহিকতায় বিএনপির অঙ্গসংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে। শীগ্রই সম্ভাব প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য কেন্দ্র ডাকা হবে।
পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরও ডাকা হবে। ইতিমধ্যে আহবায়ক ও সদস্য সচিবের তালিকা যাচাই-বাছাই চলছে। সেই তালিকা আনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মূল নেতৃত্ব কাদের হাতে তুলে দিলে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম শক্তিশালী হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। সব মিলিয়ে অতি শীগ্রই ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবক দলের নতুন আহবায়ক কমিটি এমনই আভাস পাওয়া গেছে দলটির কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন সূত্রে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি-সম্পাদক অথবা আহবায়ক-সদস্য সচিবসহ সুপার ফাইভ পদে কারা আসছেন তা নিয়ে চলছে তৃণমূল নেতাকর্মীদের আলোচনা-সমালোচনা। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য পদবিধারীদের নিয়ে তৃণমূল নেতাকর্মী ও অনুসারীদের ব্যাপক সরমগম উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আর এই কমিটিতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে। অনেকেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সৎ, দক্ষ, ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি জানান। এছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতবৃন্দের প্রতি আহবান জানান।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মার্চে নয় আগামী এপ্রিল মাসের মধ্যেই যে কোনো দিন কমিটি ঘোষণা দেয়া হতে পারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি। নতুন আহবায়ক কমিটি হবে আংশিক সুপার ফাইভ। আর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পদ প্রত্যাশীরা পদ পেতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় টিমের নেতৃবৃন্দের দারস্থ হচ্ছেন। কেউ কেউ লবিং এ ব্যস্ত সময় পার করছেন। তবে কারা মুল দায়িত্ব আসছে তা এখনও পরিস্কার করে বলা যাচ্ছে না।
তবে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, সভাপতি বা আহবায়ক পদে আলোচনার শীর্ষে আছেন ,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বা আহবায়ক পদে কেন্দ্রের তালিকায় আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু।
তাদের মধ্য থেকে যে কোন একজন হবেন সভাপতি বা আহবায়ক। আর সাধারন সম্পাদক বা সদস্য সচিব পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ, সহ-সভাপতি আলী আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আলোচনায় রয়েছেন। তাদের জন্য কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শীর্ষনেতৃবৃন্দ সুপারিশ রয়েছে। এই কমিটিতে সাবেক ছাত্রনেতাদের সম্বনয়ে সিনিয়র-জুনিয়র মিলে জেলা কমিটির দেয়ার আভাস পাওয়া গেছে। তবে এই নিয়ে শীর্ষ পর্যায়ের কোন নেতা মন্তব্য করতে রাজি হননি।
তবে মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙ্গে নতুন কমিটির গঠনের জন্য কেন্দ্রের প্রতি আহবান জানিয়েছেন তৃনমূল নেতার্কীরা। আর নতুন করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল কমিটি গঠন করা হলে নতুন করে আবারও নেতাকর্মীরা উজ্জীবিত হবে । আগামী দিনে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম আরও বেগমান হবে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
উল্লেখ্য, ২০১৮ সালে ৫ জুন আনোয়ার সাদাত সায়েমকে সভাপতি ও মাহবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে ২০১৯ সালের ৩ অক্টোবর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল থানা ও পৌরসভা গঠন করা হয়েছে।


