বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক কমিটির উদ্যোগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১ মার্চ) রাতে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলার আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাঈদ হাসান ইমন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জানে আলম সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লায়ন শেখ আজগর নস্কর কর্মীদের জন্য যতোটা কোমল, আদর্শিক রাজনীতিতে ঠিক ততোটাই কঠোর। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগে তার অন্যতম নেতৃত্ব দেখার পর থেকেই এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি।
শুভ হোক আপনার অনাগত ভবিষ্যতের প্রতিটি দিন, দৃঢ় থেকে দৃঢতর হোক আগামীর প্রতিটি পদক্ষেপ, আপনি বঙ্গবন্ধুর আদর্শের আলোয় প্রজ্জলিত করবেন প্রতিটি কর্মী, সহকর্মী, সহযোদ্ধা ও সংশ্লিষ্ট সবাইকে। বাংলাদেশ মৎস্যজীবী লীগের প্রতিটা কর্মির ভালোবাসায় আপনার হাসি ও কর্মের মাঝে এগিয়ে যাক বাংলাদেশ এবং আপনার পথচলা আরও সুন্দর এবং নিরাপদ হোক।
হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য রইলো দোয়া ও শুভ কামনা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন বলেন, শুভ জন্মদিন লিডার, খুব কম নেতাই আছে যারা মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ায়, আপনি সেই কম মানুষের মধ্যে অন্যতম। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার জন্মদিনে হাজার হাজার কর্মিদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।
শেখ আজগর নস্কর পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ পুরুষ, বর্তমান সময়ের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সমাজে নেতৃত্বের রোল মডেল, সততা ও নিষ্ঠার মাইল ফলক। কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চার পাশের সব কিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সকলকে আনন্দে মাতিয়ে রাখে। তারা সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশে পাশের মানুষগুলোকে।
পঙ্কিলতা যাদের কে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি। তারই মধ্যে আপনি আজগর নস্কর অন্যতম। আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন এই দোয়াই রইলো। এসময় কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক এস এম তাজউদ্দিন চৌধুরী
মোসলেম উদ্দিন মুসা, মোঃ আওলাদ হোসেন, মোঃ বদরুদ্দীন মিয়া, আহবায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম শিপলু, মোঃ সোনা মিয়া, নূর মোহাম্মদ, মোঃ হেলাল হাজারী, মোঃ হিমেল, এমএস মুখদুমী মিল্কিন, লায়লা হক, সুবর্না হক, টুম্পা মারাক, বাবুল হাওলাদার, মোঃ খোরশেদ মিয়া, মহানগরের আহবায়ক নূর হোসেন, যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল সুজা, আনিসুল জামান জুয়েল ও সদস্য ঊৎপল সূত্রধর সহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।


