Logo
Logo
×

রাজনীতি

সরকার প্রশাসন দিয়ে জনগণের মুখ বন্ধ করে রেখেছে: আজাদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৬:৪৪ পিএম

সরকার প্রশাসন দিয়ে জনগণের মুখ বন্ধ করে রেখেছে: আজাদ
Swapno

বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে জনগণ কথা বলতে পারছে না। সরকার প্রশাসন দিয়ে জনগণের মুখ বন্ধ করে রেখেছে। এইভাবে আর কতদিন চলবে, এভাবে আর চলতে দেওয়া যাবে না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।

 

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধাগ্রস্ত করছে বর্তমান সরকার। কারনেই সরকার তারেক রহমানকে ভয় পায়। তারেক রহমান এই এশিয়ার মধ্যে অন্যতম নেতা। বুধবার (২ মার্চ) বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

 

 তিনি আরও বলেন, আমরা সবাই একসাথে আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে । উনি তারেক সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান দেশের বাইরে। তিনি নিজেও অসুস্থ অবস্থায় কারারুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে।

 

নারায়ণগঞ্জ বিএনপির অতীতে যেমনি আন্দোলন- সংগ্রামে ছিলো আগামীতেও থাকবো ইনশাল্লাহ। সবাইকে আবারও নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এ যুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ এ যুদ্ধ হবে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার যুদ্ধ এবং বিএনপিকে ক্ষমতায় আনার যুদ্ধ। সেই যুদ্ধে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন