ছোট করতে রাজনীতির নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে : লিপি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, আমি নবীনদের বলতে চাই তোমরা রাজনীতিতে অবশ্যই আসবে। আমি চাই আসো, তবে সেটা রাজনীতিতে জড়াগ্রস্থদের সরিয়ে দিতে আসো। দেশকে ভালবেসে আসো। দেশকে প্রতিষ্ঠিত করতে আস।
যারা অপপ্রচার করে রাজনীতিকে অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে তাদের সরাতে তোমরা আসো। তোমরা প্রতিষ্ঠিত হলে দেশ দাঁড়িয়ে যাবে। আজকে নারায়ণগঞ্জে যারা রাজনীতির নাম দিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কাউকে ছোট করছে জনপ্রিয়তা কমাতে। আমি বলি তারা সোল্ড আউট। তাদের মনুষ্যত্ব বিক্রি হয়ে গেছে।
বিক্রিত মাল ফেরত নেয়া হয় না। নারায়ণগঞ্জে মাইক হাতে নিয়ে এ ধরনের মিথ্যা অপপ্রচার করা অবাঞ্ছিত। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। লিপি ওসমান বলেন, আমি কী ধরনের মানুষ, আমার সাজসজ্জা কিন্তু আমার পরিচয় না। আমার পারসোনালিটি আমাদের পরিচয়।
আমাদের সেই পারসোনালিটি গড়ে তুলতে হবে। তোমরা সকলে কিন্তু সজ্জিত। তব অস্ত্র-সস্ত্রে নয়, তোমাদের হাতিয়ার সোশ্যাল মিডিয়া। তোমরা সেটা ব্যবহার করবে দেশকে প্রতিষ্ঠিত করতে। তোমরা উজ্জীবিত হও যারা শয়তানি করে, শয়তান যাদের ভেতর ঢুকে গেছে তাদের অপসারণ করতে প্রস্তুত হও। তিনি বলেন, অয়ন মাঝে মাঝে একটা কথা বলেন, আমার কাছে মনে হয় নবীনরা একেকজন একেকটা যোদ্ধা।
বাতাস যোদ্ধাকে বলে ঝড়কে ভয় পাওনা, তখন যোদ্ধা বলে আমিই ঝড়। তিনি আরও বলেন, একজন চিত্রশিল্পী বলেছিল তুমি যদি তেমার লক্ষ্যে পৌছাতে চাও তাহলে তোমাকে একটি গাড়িতে চড়তে হবে, সেটার নাম পরিকল্পনা। এছাড়া সফলতার বিকল্প কিছু নেই। তবে চলার পথে অনেক কিছু আসবে বাধা স্বরুপ, তোমাকে হতাশ করার জন্য।
মনে রাখবে শয়তান সবসময় চেষ্টা করে তোমাকে হতাশ করার। তোমরা হতাশ হবে না, উঠে দাঁড়াবে। তোমাদের দিয়ে যেন আমরা সামনে উজ্জীবিত হতে পারি। তোমরা যেন আমাদের অনুপ্রেরণা হও। দিন শেষে যখন ভাল কাজ করে রাতে ঘুমাতে যাবে তোমার ভাল কাজটা তোমার জীবনের সফলতা। আমাদের ভবিষ্যত যেন কেউ কোনভাবে বিপথে নিতে না পারে।
আছে কিছু কুচক্রী যারা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তরুণ প্রজন্মকে সামাজিকতা ধর্মের দোহাই দিয়ে বিপথে নেয়ার চেষ্টা করে। তিনি বলেন, আজকে যখন আমি পেছন থেকে দেখছিলাম রিয়াদরা শামীম ওসমানকে মিছিল করতে করতে নিয়ে আসছিল, অনেক পুরানো একটা স্মৃতি মনে পড়ল। অনেক বছর আগে যখন শামীম ওসমান ছাত্রলীগ নিয়ে মিছিল করত, আমরা প্রায়ই এটা দেখতাম মহিলা কলেজ থেকে।
আমি সবসময় শিক্ষকদের যখন দেখি সে বয়সে ছোট হোক বা বড় হোক শ্রদ্ধায় আমার মাথাটা নুয়ে আসে। আজীবন এ শ্রদ্ধা থাকবে। তারা মানুষ তৈরির কারিগর। আজকে তোমরা যারা নবীন তারা এক সময় প্রবীন হবে। কেউ বলতে পারে না এখানে যারা বসে আছে তাদের মধ্য থেকে কেউ মন্ত্রী হবে কিনা বা কেউ সচিব হবে কিনা। তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
আজকে তোমাদের নবীন বরণে আমার দেয়া শুভকামনা, তেমরা সফল হও। তোমাদের যেন কোন খারাপ হাওয়া ধরতে না পারে। তোমরা প্রতিষ্ঠিত করবে জয় বাংলাকে, তোমরা প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে।


