Logo
Logo
×

রাজনীতি

মেডিকেল কলেজ নিয়ে কাকে হুমকি দিলেন শামীম ওসমান

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৬:০৬ পিএম

মেডিকেল কলেজ নিয়ে কাকে হুমকি দিলেন শামীম ওসমান
Swapno

সরকারি তোলারাম কলেজে নবীণ বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান বলেছেন, আমরা ২’শ বছর আগে শাসন করা বৃটিশদের গোলামি থেকে মুক্তি হতে পেরেছি কিন্তু গোলামির চরিত্র থেকে মুক্ত হতে পারি নাই। আমরা যখন ছাত্র ছিলাম তখন অন্যায়ের  বিরুদ্ধে প্রতিবাদ করতাম। কিন্তু আজকে যখন গরিব মানুষের পেটে লাথি মারা হয়, শ্রমিকদের লাঞ্চিত করা হয় তখন ছাত্র সমাজ কোথায় থাকে।

 

তারা মিন মিনে ফিস ফিস করে। সাংসদ শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে শেখ রেহেনার নামে মেডিকেল কলেজ করার জন্য প্রস্তাব করলাম আমি। তা প্রজ্ঞাপনও হলো।

 

নারায়ণগঞ্জে ৫শ শয্যা হাসপাতাল মেডিকেল হবে। এই বিষয়ে আমি আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের কাছে বিচার দিতে চাই, মেডিকেলের জন্য আবেদন করলাম আমি, ডিও লেটার দিলাম আমি, ভিক্ষা চাইলাম আমি কিন্তু কিছু কুচক্রি মহল এই জিনিসটা নারায়ণগঞ্জ শহর থেকে দূরে সরিয়ে নিতে চায়। যদিও নারায়ণগঞ্জেই হবে।

 

আমি এই মেডিকেল কলেজ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে করার জন্য প্রস্তাব রাখি। যাতে করে নারায়ণগঞ্জ, নরসিংদি, মুন্সিগঞ্জ, মতলব, বন্দর, সোনারগাঁ, শহরের আশে পাশের লোকজন এসে এখান থেকে চিকিৎসা নিতে পারে। কিন্তু যদি কেউ এখান থেকে তা সরিয়ে নিতে চান তাহলে আমি এই ছাত্র ছাত্রীদের নিয়ে রাস্তায় নামবো। যারা এটা নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।


এদিকে শামীম ওসমানের এই মেডিকেল কলেজ প্রসঙ্গে রাজনৈতিক মহলে আলোচনা তৈরী হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট বুঝা যায় এই মেডিকেল কলেজ জেলার রূপগঞ্জ অথবা আড়াইহাজারে নেয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোথায় নেয়ার চেষ্টা করা হচ্ছে তা তিনি তার বক্তব্যে স্পষ্ট করেন নাই। একই সাথে শহরে আলোচনা চলছে এই সাংসদ মেডিকেল নিয়ে জেলার আড়াই হাজার নাকি রুপগঞ্জের এরিয়াকে বুঝিয়েছেন তা কেউ বুঝতে পারছে না।

 

তবে রাজনীতি মহলের অনেকে আন্তাজ করতে পারলেও তা ক্লিয়ার হতে পারছেন না। কিন্তু এই শামীম ওসমানের বক্তব্যে সচেতন মহল এতটুকু নিশ্চিত এই মেডিকেল কলেজ ফতুল্লা, সদর বন্দর এবং সোনারগাঁয়ের কোন এমপি তা সরিয়ে অন্যত্রে নেয়ার জন্য চেষ্টা করছে না। তাই রাজনীতিবিদ এবং সচেতন মহল মনে করেন এটা আড়াইহাজার উপজেলার এমপি নজরুল ইসলাম বাবু নাকি রূপগঞ্জ উপজেলার এমপি ও বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী নেয়ার চেষ্টা করছেন।

 

যদি রূপগঞ্জ এই মিডেকেল কলেজ নেয়ার চেষ্টা করা হয় তাহলে শামীম ওসমান মন্ত্রী গাজীর সাথে কতটুকু পেরে উঠতে পারবেন তা সচেতন মহলে প্রশ্ন।এছাড়াও সচেতন মহলে প্রশ্ন উঠেছে শামীম ওসমান ছাত্রদের মাধ্যমে আন্দোলনের ডাক দেয়ার হুমকি কাকে দিলেন। এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় নগরবাসী তথা জেলার সচেতন মহল ।

 

সেই সাথে রাজনীবিদরা প্রশ্ন তোলেন শামীম ওসমান ইশারা ইঙ্গিতে কথা বলে কাকে হুমকি দিলেন। মন্ত্রণালয়  থেকে অন্য এলাকায় পাশ হলে তা কতটুকুই বা তিনি আটকাতে পারবেন। তার সেই আন্দোলনের সময় এখন আছে কিনা।

 

যা তিনি আশির দশকে আন্দোলন করে রাজপথ কাঁপাতেন। এখন কি তিনি সেই আগের মত রাজপথ কাপাতে পারতেন। নাকি শুধু ফাঁকা মাঠে বুলি ছেড়ে আগের মত প্রভাব তৈরী করতে চান। তবে যখন এই প্রকল্প পুরোপুরিভাবে পাশ হয়ে টেন্ডার হবে তখন সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন