রিপোর্ট করার জায়গা একটাই : শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:২৫ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেন, আমি সাংসদ নজরুল ইসলাম বাবু ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভাইকে সামনে রেখে বলছি, অন্যকোন শক্তিকে মাঠে নামতে দেব না, ইনশাল্লাহ। এটা কনফার্ম থাকেন। সুতরাং সবকিছু দেখছি। আমাদের রিপোর্ট করার জায়গা একটাই। ঐ জায়গাই রিপোর্ট করবো।
আর যা বলি, সত্য বলি। মিথ্যা বলব না। বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে সমস্ত স্বাধীনতার পক্ষের শক্তিকে মোস্তাক মুক্ত করতে এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে আনোয়ার হোসেনকে অনুরোধ করে তিনি বলেন, আজকে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের ভিতরে অনেক ক্ষোভ অনেক কষ্ট। অনুষ্ঠানে গেলে ঠিকমতো চেয়ারও পায় না। কিন্তু শেষ অবদি তারাই সবার আগে জীবন দিবে।
গতকাল শনিবার জেলাপরিষদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো। আমাকে বলা হলো, ডন্ট কাম টু দ্যা রোড। চিটাগাং রোডের মোড়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ঘটনা ছিল হেফাজতের আন্দোলন, হেফাজত ঘটনাটি ঘটায়নি।
এখানে একটি মার্কেট আছে, সেই মার্কেট থেকে বেড়িয়ে একসাথে ২৫টি বাস জ্বালিয়ে দিল। সেই নায়ক এখনও ঘুরে বেড়ায় কেন, মামলা নিয়ে। যারা ২০০১ এর পর আমার ৬জন মানুষকে হত্যা করা হয়েছিল। তারা ঘুরে বেড়ায় আবার বড় বড় কথাও বলে। তাদেরকে গ্রেফতার করা হয় না কেন? হেফাজত আন্দোলন করেছে অন্য জায়গায়। সেটার সাথে তাদের কোন সম্পর্ক ছিল না। আমরা সব কিছু দেখছি।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে যখন আমার দেশকে অপমানিত করার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনীকে অপমান করার জন্য যখন কিছু করা হয়, আমার তাতে আপত্তি নাই, কারণ সেটা আইগত প্রক্রিয়ায় আমরা দেখব। কিন্তু সেইটা করার পর যখন বাংলাদেশের মানুষ খুশি হয়, কিছু কিছু মানুষ করতালি দেয়, টকশোতে বসে মজা করে কথা বলে, আমার তাতে লজ্জা লাগে।
আমরা গোলামী থেকে মুক্তি পেয়েছি। কিন্তু গোলামীর মানসিকতা থেকে এখনও মুক্তি পাইনি। সামনে কঠিন লড়াই হবে, সেখানে শেখ হাসিনার কর্মিরা, বঙ্গবন্ধুর সৈনিকরা ঠিকই জয় লাভ করবে। আমার মনে হয় আগে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ খাটি ছিল। এখন কতটুকু খাটি আছে তো আনোয়ার ভাই বলতে পারবেন, আমি বলতে পারবো না।


