Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যাকে আ.লীগের সংবর্ধনা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:৪৬ পিএম

সোনারগাঁয়ে স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যাকে আ.লীগের সংবর্ধনা
Swapno

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে উপজেলার আওয়ামী লীগের মনোনীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছেন। শনিবার সকালে রয়েল রির্সোটের একটি হল রুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির নেতা ও স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসুকে সংবর্ধনা দিয়েছে।

 

এতে স্থানীয় তৃর্ণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।  জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আ. বাতেন এর  প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নেতা ও স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম সামসু নৌকার প্রার্থীকে পরাজিত করে বিপুর ভোটে নির্বাচিত হন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ভোটার জানান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার জম্মভূমি ও ভোটার নোয়াগাঁও ইউনিয়নে। এ ইউনিয়নে নৌকার প্রার্থী বিপুল ভোটে পরাজিত হয়।কিন্তু সামসুল ইসলাম ভূঁইয়ার নিজ ভোট কেন্দ্রে ২৫৪৫ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ১৫৩ ভোট পেয়েছেন ।

 

সে কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ১২৬৭ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির নেতা, স্বতন্ত্র প্রার্থী ও নব-নির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসুকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হয়েছে এমন খবরে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা চরম ক্ষোপ প্রকাশ করেন।

 

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ বাতেন ক্ষোপ প্রকাশ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আমাকে ইচ্ছে করে নির্বাচনে পরাজিত করেছেন।

 

যে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগদান করে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাকে নির্বাচিত করতে উপজেলা অনেক নেতাকর্মীরা গোপনে ও প্রকাশ্য মাঠে অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করেন। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ  ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লিখিত অভিযোগও দিয়েছি।

 

কিন্তু জাতীয় পার্ট্রি নেতা ও স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যানকে কি ভাবে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবর্ধনা দেয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। এমন  অনুষ্ঠানকে ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এইচ এম দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি মোঃ শহিদুল্লাহ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ বিভিন্ন ইউনিয়নের নর্ব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান  ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন