Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম

ফতুল্লা বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা
Swapno

ফতুল্লায় থানা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশের বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শনিবার (৫ মার্চ) বিকেলে শহরের মাসদাইর ঈদগাহ এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে।

 

এসময় থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল বলেন, আজ গণদাবির একটি কর্মসূচীতে জনগণের পক্ষে আমরা কথা বলতে মেনে সরকারের পেটোয়া বাহিনীর বাধায় পড়েছি। তারা আমাদের কোনভাবেই কর্মসূচী পালন করতে দিচ্ছেনা।

 

দ্রব্যমূল্যের এই অবস্থায় দেশ এখন নীরব দুর্ভিক্ষ দেখছে। এসময় ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন শিকদার, অ্যাডভোকেট আলমগীর হোসেন, ওমর আলী, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান

 

যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপুসহ বিএনপির ফতুল্লা থানার নেতাকর্মীরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আমরা তাদের বলেছি রাস্তায় যেন কোন বিঘ্ন সৃষ্টি না করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন