ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এড. দিপু`র শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৪:৫৮ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।
সোমবার (৭ মার্চ ) সকাল ১০টায় শহরের ২নং গেইট আওয়ামীলীগের কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সাবেক নারী সাংসদ এড. হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান
মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সদস্য সাখাওয়াত হোসেন সুমন, শ্রমিকলীগ নেতা হুমায়ুন কবির, আক্তারুজ্জামান, জেলা যুবলীগ নেতা কায়কোবাদ রুবেল প্রমুখ।


