সাবেকএমপি গিয়াসউদ্দিনেরসাথে ১নংওয়ার্ড নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:৫০ পিএম
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে সিদ্ধিরগঞ্জের ১নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রওশন আলীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়া এলাকায় এ সৌজন্য সাক্ষাত করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য এম.এ. হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ৪নং ওর্য়াড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুু
সাবেক সহ-সধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন, তৈয়ব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আলী নূর, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান গনী, যুবদল নেতা শাহজালাল কালু, তৈয়ম হোসেন, নুর ইসলাম, ইব্রাহিম, শুক্কুর আলী, হাজী মফিজ উদ্দিন, সাহেদ আলী, রুমান, ও দুলাল হোসেন প্রমূখ।
এসময় নেতাকর্মীরা তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বলেন আগামী দিন আমরা সাবেক এপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় সকল কর্মসূচী একসাথে পালন করব।


