Logo
Logo
×

রাজনীতি

এক মামলায় এখনো টিকে আছে মহানগর বিএনপি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৬:১০ পিএম

এক মামলায় এখনো টিকে আছে মহানগর বিএনপি
Swapno

মেয়াদোত্তীর্ণ হয়েছে গেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান কমিটি। ২০১৯ সালে সীমানা জটিলতা নিয়ে আদালতে দায়ের করা মামলায় ঝুলে আছে মহানগর বিএনপি। আদালতে চলমান মামলার কারনে এখনও টিকে আছে মেয়াদ উর্ত্তীণ মহানগরের কমিটি। গত ১৩ফেব্রুয়ারি মহানগর বিএনপির কমিটির চার বছর পূর্ণ হয়ে গেছে।

 

এখনও মামলা জঠিলতার অজুহাতে ঠিকে আছে কমিটি। আর একই মামলা থাকা সত্বেও সিদ্ধিরগঞ্জ থানা কমিটি গঠন করে ফেলেছে জেলা কমিটি। এক মামলায় এখনো টিকে আছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মেয়াদোত্তীর্ণ বর্তমান এমনটাই জানাগেছে। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি তাৎকালীন সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদের কমিটি দায়িত্বে অবহেলা আর ব্যর্থতার অভিযোগে ভেঙ্গে দেয়া হয়েছিলো।

 

এরপর নতুন করে আবারও জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। একই অভিযোগ রয়েছে মহানগর বিএনপির বিরুদ্ধেও তবে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড বিধি বহির্ভূতভাবে বাদ দেয়ায় আদালতে চলমান মামলার কারনে এখনও টিকে আছে মেয়াদ উর্ত্তীণ মহানগরের কমিটি। বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত কমিটি গঠন করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেছিলো নারায়ণগঞ্জের একটি আদালত।

 

২০১৯ সালের ২৮নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারি জজ শিউলী রানী দাসের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন আদালত । ওই মামলার বাদী গুলজার খানের আবেদনের প্রেক্ষিতে বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষে আদালত বিরোধীয় কমিটির সকল কার্যক্রম স্থগিত করেন। বিরোধীয় কমিটির বিষয়ে হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কমিটির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

 

আদেশে বলা হয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় কমিটির সকল কার্যক্রম বাদী ও বিবাদীকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য। নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে মহানগর বিএনপির কমিটি গঠন করায় বিএনপির গঠনতন্ত্রের কোথাও আসন ভিত্তিক কমিটি গঠনের নিয়ম বিবাদী পক্ষ আদালতে উপস্থাপন করতে পারেনি।


আদালত সূত্রে জানা যায়, বিএনপির গঠনতন্ত্রের ৪ এর (ক) অনুচ্ছেদে বলা হয়েছে- ‘ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/থানা, পৌরসভা, মহানগর, জেলা- এই শব্দগুলো বাংলাদেশ সরকার/ নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া অর্থই বুঝাবে।’ অর্থাৎ বাংলাদেশ সরকারের নির্ধারিত এসব এলাকা নিয়েই বিএনপির কমিটি গঠন করতে হবে।


কিন্তু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে মহানগরীর মুল এলাকা সিদ্ধিরগঞ্জের ১নং থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত এলাকা জেলা বিএনপির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় যেখানে মহানগর কমিটিতে রাখা হয়নি। আর সিটি কর্পোরেশন গঠন করেন সরকার এবং এখানে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করেন। ফলে মহানগর বিএনপির কমিটি সুস্পষ্টভাবে দলের গঠনতন্ত্র বহির্ভুত কমিটি গঠন করা হয়েছে মর্মে বাদী পক্ষের আইনজীবী আদালতে উপস্থাপন করেন।


শুনানিতে বিবাদী পক্ষ স্থগিতের বিরুদ্ধে আপত্তি জানান। এর আগে আদালতে মামলার বাদী গোলজার হোসেন শুধুমাত্র নারায়ণগঞ্জ-৫ আসন এলাকা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠন করায় কমিটির সকল কার্যক্রম স্থগিতের আবেদন করেন।


আরও জানা যায়, এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগরীর ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গুলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক (সাবেক পৌর এলাকা) বিএনপি নেতা নূরে আলম শিকদার বাদী হয়ে একই আদালতে মামলাটি করেন। মামলার শুনানি শেষে পরবর্তী সাত দিনের মধ্যে কেন কমিটি অবৈধ হবে না জানিয়ে বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দেন আদালত।

 

পরদিন ১৩ নভেম্বর আদালত থেকে এ সংক্রান্ত নোটিশ বিবাদীদের হাতে পৌঁছানো হয়। এ বিষয়ে আদালতে বিবাদীরা জবাবও দেন। এরপর গত ১৯ নভেম্বর বিরোধীয় কমিটির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের কাছে কমিটির সকল কার্যক্রম স্থগিতের আবেদন করেন বাদী গোলজার হোসেন। ওই আবেদনের বিষয়ে ২৮ নভেম্বর বৃহস্পতিবার শুনানি শেষে আদালতে কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।


জানাগেছে, দলের গঠনতন্ত্র বহির্ভূত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠন করায় মামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদকে মোকাবেলা বিবাদী এবং মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম ও সাধারণ এটিএম কামালকে মুল বিবাদী করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে সীমানা ও গঠনতন্ত্র মানা হয়নি বলেও অভিযোগ করে ওই মামলা করা হয়। মামলা দায়েরের পর বাদী গুলজার হোসেন খান অভিযোগ করেছিলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে অল্প ক’জন নেতা স্থান পেলেও মহানগরের কমিটিতে নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের ১নং থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত ১০টি ওয়ার্ডের কোনো নেতাই পদ পদবি পাননি।

 

এই ১০টি ওয়ার্ডের মূল দলের নেতাকর্মীরা দলীয় পদ পদবির ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। দলের জন্য প্রাণপন কাজ করলেও দলের নেতারা তাদের কোনো পরিচয় দিচ্ছেন না। আমাদেরকে পদ পদবি যেন দেয়া হয় সেজন্যই এ মামলা। আমরা তো জাগোদল থেকেই যুক্ত বিএনপির সঙ্গে। অন্যদিকে আরও জানাগেছে, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে ২৩সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আংশিক কমিটি গঠন করা হয় এবং একইদিন কাজী মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও

 

অধ্যাপক মামুন মাহামুদকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মুল এলাকা সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ডকে জেলা বিএনপির সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়।

 

যেখানে সিটি কর্পোরেশনের ১নং থেকে ১০নং ওয়ার্ড রয়েছে। জেলা বিএনপির আওতাধীন এলাকা বন্দরের ৫টি ইউনিয়ন, সদর মডেল থানার আরও দুটি ইউনিয়নকে মহানগর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় স্থানীয় নেতারা দাবি করেছেন- জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক সুবিধার বিষয়টি হিসেবে করেই দুটি কমিটি গঠন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন