বঙ্গবন্ধুর ভাস্কর্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৫:৫৯ পিএম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী'র নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ করেন।
গতকাল সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ এবং নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতৃবৃন্দ ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ভিপি জামির হোসেন রনি, নারায়নগঞ্জ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল বাসার বাবু
সাবেক সহসভাপতি শেখ শরিফ হোসেন সানি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো. তামিম আহমেদ বিজয়, মো. জুয়েল খাঁন, মো. মাহমুদুল হাসান, মো. সুমন প্রধান, মো. বশির, সাগর রেজা, মুজাহিদুল ইসলাম আলিফ, বাস্তব সাহা প্রমুখ।


