সোনারগাঁ উপজেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:১০ পিএম
৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহাফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান
আশরাফুজ্জামান, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নূরে আলম, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব
বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন, যুবলীগ নেতা হৃদয় প্রধান, নাজমুল খাঁন শান্ত, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


