Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:১৫ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা
Swapno

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

সোমবার (৭ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, নাসিক ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া

 

১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুউদ্দিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী ও ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম। এরপর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা বাবলী, আওয়ালীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া

 

যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মো. শহিদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন