Logo
Logo
×

রাজনীতি

মেয়র ছাড়া আর কোন জনপ্রতিনিধি এই শহরে বসবাস করেন না : পন্টি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:২৮ পিএম

মেয়র ছাড়া আর কোন জনপ্রতিনিধি এই শহরে বসবাস করেন না : পন্টি
Swapno

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি তার ফেসবুক ওয়ালে লিখেছেন, নারায়ণগঞ্জে মেয়র ছাড়া আর কোন জনপ্রতিনিধি এই শহরে বসবাস করেন না।

 

তাই প্রতিদিন শহরের মানুষ কি পরিমানণ অমানুষিক কষ্ট সহ্য করে চলাচল করেন তা কেউ টের পান না। এবং মেয়রের যাতায়াতও রেললাইনের দক্ষিণ প্রান্তেই সীমাবদ্ধ থাকায় তিনিও বিষয়টি নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন।

 

আমাদের দুর্ভাগ্য শহরটি কিছু বহিরাগত হকার ও অটোচালকদের ইজারা দিয়ে নেতা, পাতি নেতা, পুলিশরা দিব্যি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। লোক দেখানো অভিযানও এখন দেখা যায় না।

 

এই শহরের বাসিন্দাদের চেয়ে একজন হকার বা অটোচালক বেশী ক্ষমতাবান কারণ দৈনিক হারে চাঁদা দিয়ে তারা নেতা ও প্রশাসন কিনে নিয়েছে।শহরে যেই নাগরিক কমিটি আছে তারা একেবারেই অকার্যকর। চাষাঢ়া চত্বরে এক ঘন্টা দাঁড়ালে বোঝা যায় এই শহরে কোন আইন নেই। নেতারা দিনশেষে টাকার বস্তা নিয়ে ঢাকা চলে যান।আমাদের সুবিধা অসুবিধায় ওদের কিছু যায় আসে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন