Logo
Logo
×

রাজনীতি

কোন ভাই-ভাতিজা-বোনের নামে  স্লোগান দিয়েন না: আব্দুল হাই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম

কোন ভাই-ভাতিজা-বোনের নামে  স্লোগান দিয়েন না: আব্দুল হাই
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, জাতির পিতার আদর্শকে আমরা ধারণ করে আছি। এই আদর্শ চলে গেলে আমরা কিন্তু ছিঁটকে পড়ে যাবো। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার লিডারশীপে আছি। এই নেত্রীকে বাদ দিলে আমরা সবাই জিরো। আমরা কিন্তু সবাই মাইনাস জিরো। আপনারা বঙ্গবন্ধুর নামে এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন।

 

আমি অনুরোধ করবো ভবিষ্যতে এই ধারা আপনারা অব্যাহত রাখবেন। কোন ভাইয়ের নামে, কোন ভাতিজার নামে, কোন বোনের নামে স্লোগান আপনারা দিয়েন না। সোমবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাই আমরা শেখ হাসিনার কেয়ারে আছি।

 

শেখ হাসিনা মাইনাস হয়ে গেলে আমার কিন্তু মাইনাস জিরো। কেউ খুঁজবে না আপনাদের। কাজেই আমি আশা করি ভবিষ্যতেও আপনারা এই দুইজনের নামে স্লোগান দিবেন। এই দুই জনের নামে দিলেই আমাদের নামে স্লোগান দেয়া হয়ে যাবে। আমরাতো উনার আন্ডারেই। আব্দুল হাই বলেন, আজ ৭ই মার্চ একটি ঐতিহাসিক দিন।

 

শুধু আমাদের জন্য না বিশ্ববাসির যারা মুক্তিকামী মানুষ তাদের জন্য একটা স্মরণীয় দিন। ৫১ বছর পরেও সেই ভাষণের আবেগ এতটুকুও কমে নাই। এই ভাষণ অমর হয়ে থাকবে। ২০১৭ সালে অক্টোবর মাসে জাতি সংঘের একটি সংস্থা ইউনোস্ক আমার এই নেতার ভাষণকে সংরক্ষণ করেছে। পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার নেতার ভাষণ সেখানে সংরক্ষিত থাকবে।

 

এই ভাষণ ৮-৯টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা শুধু আমাদের একার দলিল নয় এটা বিশ্বের ঐতিহ্যে প্রামাণ্য দলিল আছে এই ৭ই মার্চের ভাষণ। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সাবেক সাংসদ কায়সার হাসনাত, সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

 

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা কমিটির দপ্তর সম্পাদক এম এ রাসেল প্রমুখ। এর আগে আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন