৭ইমার্চ উপলক্ষে জাতিরজনকের ভাষ্কর্যে না`ঞ্জমহানগর যুবলীগেরশ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৬:৪৮ পিএম
ঐতিহাসিক ৭ইং মার্চ উপলক্ষে ২ নং রেল গেইট বঙ্গবন্ধু চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভপতি ও মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল এর নেতৃত্বে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ নেতা কর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সিনিয়র সহ- সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর যুবলীগের কার্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেক
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ১৭ নং যুবলীগ সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোতাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ১৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শামসুল করিম, ১২ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, ১৫ নং ওয়ার্ড ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, মহানগর যুবলীগ মোস্তাক আহাম্মেদ, হিমেল খাঁন হিমু, বন্দর থানা যুবলীগ নেতা মিয়া বাবু, ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. শেখ মামুন।


