সহিদুলের নেতৃত্বে ঢাকায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের শোডাউন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:৩৩ পিএম
দ্রব্যমূল্যের লাগামহীন উধ্বগতির প্রতিবাদে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুবদলের এই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবদদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের নেতৃত্বে রাজধানীর তোপখানা এলাকায় জড়ো হতে থাকে। বেলা এগারোটায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা বিশাল শোডাউন করে বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বে”ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, নুরুজ্জামান, ইব্রাহিম, ইব্রাহিম (২), শাহাজালাল কালু, ইমন, রাজু, ওসমান, জামাল, ইসমাইল, সোহেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


