আপনাদের কাছে আমি সবসময় প্রতিশ্রতিবদ্ধ : কাউন্সিলর শকু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:১৪ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, জনগনের কল্যানে আমরা সকলে কাজ করি। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জবান দিলে তা রক্ষা করার চেষ্টা করি আর এজন্য মানুষ আমাদের কথায় ছুটে আসে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য কাজ করে যাব, আপনাদের যেকোন প্রয়োজনে ও সংকটে আমাকে জানাবেন আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধানের।
আপনাদের সকলের চেষ্টায় ও সহযোগিতায় আমার নির্বাচনে বিজয় সহজ হয়েছে। তিনি আরো বলেন, যেকোন গুজবে কান দেবেন না। কোন কিছু প্রয়োজনে আপনাদের সন্তান আমি এখানেই আছি আমাকে জিজ্ঞাসা করবেন। আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহযগিতায় আমার ওয়ার্ডে ১৪শ রেশন কার্ড দেয়া হয়েছে।
এর মাধ্যমে রোজার মাসে চাল, ডাল, খেজুর, ছোলা তেলসহ নানা দ্রব্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাবেন। আলহামদুলিল্লাহ এমন অবস্থা হয়েছে এখন আমি কার্ড কাকে দেব সেটাই খুঁজে পাচ্ছিনা। ওয়ার্ডের যদি কেউ কার্ড না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে খানপুর মেইন রোডে কাউন্সিলরের নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের পর সেটি উদ্বোধনের সময় একথা বলেন শকু।
এ সময় উপস্থিত ছিলেন, খানপুর জামে মসজিদ (লাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ আলী, সামাল সরদার, সুজাত আলী, যুবলীগ নেমা জাভেদ, জুনায়েদ হোসেন জনু, আনিসুজ্জামান, ফারুক আহম্মেদ রিপন, মাহমুদ হোসেন ও সচিব ইয়াসিন প্রমুখ।


