আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে সুমনের উদ্যোগে দোয়া ও মিলাদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:১৯ পিএম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন ৬৮ তম জন্ম দিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর কার্যকরি সদস্য মো. সাখাওয়াত হোসেন সুমনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।
৮ মার্চ মঙ্গলবার মাদরাসায়ে ওমর (রাঃ) এক দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামি কৃষক লীগের নেতা আলহাজ্ব আঃ সালাম সেলিম , আওয়ামী লীগ নেতা মোঃ মোহাম্মদ আলী,হাফেজ মাওঃ মোঃআবু সাঈদ, হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান, হাফেজ মাওলানা মো. ফয়জুললাহ, এসময় এতিম ছেলেদের নিয়ে দোয়া ও নেওয়াজ বিতরন করেন।


