জেলা পরিষদের কর্মকর্তাদের উদ্যোগে আনোয়ার হোসেনের জন্মদিন পালন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:২৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের ৬৮ তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা পরিষদের কর্মকর্তারা। ৮ মার্চ বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদের মিলনায়নে এই আয়োজন করেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মাহমুদুর রহমান সহ সকল কর্মকর্তারা। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুজ্জামান রাশেদ সহ বিভিণ্ন প্রকৌশলী ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে চেয়ারম্যানের জন্য দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। এর পর সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান র্দীঘায়ূ কামনা করেন। এরপর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, দেখতে দেখতে ৬৮ বছর জীবন থেকে চলে গেলো। মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিলো ছোট থেকে।
সেই স্বপ্ন মহান আল্লাহ তায়ালা আমাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য সন্তান শেখ হাসিনার বদৌলতে বাস্তবায়ন করতে পেরেছি। এই জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫ বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছি।
পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে অনেক কষ্ট করেছি, আখের গোছানোর চেষ্টা করিনি। আমাদের অর্থ ছিল না, যার কারণে অতবড় নেতা হতে পারিনি। মানুষের জন্য যদি কাজ করা যায় এটাই আমার সম্পদ। অর্থের মালিক হলেই সবকিছু করা যায় না। আমার জন্য নারায়ণঞ্জবাসীর কাছে দোয়া চাই। আমি যেন বাকি দিনগুলো সেবা দিতে দিতেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি।


